ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল ১৫২২ পুলিশ সদস্যকে চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বহিষ্কার দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ প্রেমের সম্পর্ক ছিন্ন না করায় মা-ভাই মিলে মেরে ফেলল তরুণীকে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি, সবাই ঢাকার অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

টেস্টে ইতিহাস সেরা গড় নিয়ে বুমরাহর ২০০ উইকেট

  • আপলোড সময় : ২৯-১২-২০২৪ ০৩:২৩:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৪ ০৩:২৩:০২ অপরাহ্ন
টেস্টে ইতিহাস সেরা গড় নিয়ে বুমরাহর ২০০ উইকেট
২০০ টেস্ট উইকেট থেকে মাত্র দুই কদম দূরে ছিলেন জাসপ্রিট বুমরাহ। অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসেই যে এই মাইলফলকে তিনি পৌঁছে যাবেন তা ছিলো অনুমিত। দারুণ এক স্পেলে মাইলফলক স্পর্শ করে একটি রেকর্ডও গড়ে ফেললেন ভারতীয় পেসার। ২০০ উইকেট পেতে বুমরাহর গড়ই ইতিহাস সেরা।রোববার মেলবোর্নে বক্সিং ডে টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে এই অর্জন ধরা দেয় বুমরাহর। ট্রেভিস হেদকে নিতিশ কুমার রেড্ডির হাতে ক্যাচ বানিয়ে উল্লাসে মাতেন বুমরাহ। ৪৪ টেস্টে স্পর্শ করে ফেলেন দুইশোতম টেস্ট উইকেট।

বুমরাহ ২০০ উইকেট নিলেন মাত্র ১৯.৩৯ গড়ে। অর্থাৎ প্রতি ২০ রানের কমে তিনি পেয়েছেন একটি করে উইকেট। এতে করে ভারতীয় ডানহাতি পেসার পেছনে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ম্যালকম মার্শালকে। ২০০ উইকেট স্পর্শে মার্শালের বোলিং গড় ছিলো ২০.৯৪।২০০ উইকেট স্পর্শ করার পর ওই স্পেলে আলেক্স কেয়ারি ও মিচেল মার্শকেও আউট করেন তিনি। এর আগে বোল্ড করে দেন প্রথম ইনিংসে তার বলে স্কুপ, সুইচ হিটে বাউন্ডারি মারা স্যাম কনস্টাসকে।

আগে দিনের ৯ উইকেটে ৩৫৮ রানের সঙ্গে আর ১১ রান যোগ করে শেষ হয় ভারতের ইনিংস। ১১৪ রান করে শেষ ব্যাটার হিসেবে থামেন নিতিশ।ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া ৭ম ওভারেই হারায় কনস্টাসকে। বুমরাহর দারুণ ভেতরে ঢোকা বলে বোল্ড হন তিনি। তিনে নেমে মারনাশ লাবুশানে ধরে রেখেছেন হাল। আরেক প্রান্তে একের পর এক উইকেট হারাতে থাকে অজিরা। ৯১ রানে ৬ উইকেট হারিয়ে বেশ বিপদে পড়ে যায় তারা। সেই বিপদ থেকে দলকে টানছেন লাবুশানে আর প্যাট কামিন্স।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম

অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম