ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

কার সঙ্গে প্রেম করছেন শাকিবের নায়িকা ইধিকা?

  • আপলোড সময় : ২৯-১২-২০২৪ ০৪:১১:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৪ ০৪:১১:০৪ অপরাহ্ন
কার সঙ্গে প্রেম করছেন শাকিবের নায়িকা ইধিকা? টালিপাড়ার খ্যাতনামা ফটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গে বেশি সময় কাটাচ্ছেন ইধিকা। ছবি: সংগৃহীত
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পালকে নিয়ে সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত জীবনে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। টালিউডের খ্যাতনামা ফটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে চলছে জল্পনা।

ইধিকা, যিনি ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করে পরিচিতি লাভ করেছিলেন, বর্তমানে টালিউডে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখছেন। দেবের সঙ্গে তার অভিনীত "খাদান" সিনেমা দর্শকপ্রিয় হয়েছে এবং এই মুহূর্তে টালিউডের বড় নামগুলোর মধ্যে অন্যতম তিনি।

সম্প্রতি হিমাচলের ছিটকুলে তথাগত ঘোষের সঙ্গে তার ভ্রমণের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছবিতে তাদের হাসিমুখ এবং পাহাড়ের সৌন্দর্যের সঙ্গে কাটানো সময় দেখে নেটিজেনরা তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে জানা গেছে, তারা একা নয়, আরও কিছু বন্ধু-বান্ধবও তাদের সঙ্গে ছিলেন।

তথাগত ঘোষ এর আগেও একাধিক অভিনেত্রীর সঙ্গে জড়িয়ে গুঞ্জনে ছিলেন। এবার ইধিকার নাম তার সঙ্গে আলোচিত হচ্ছে। তবে ইধিকা এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেননি। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই মুখ বন্ধ রাখার কারণে তার ভক্তরা বিষয়টি নিয়ে আরও কৌতূহলী।

ইধিকার কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে এই আলোচনাগুলো তার জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তুলছে বলে মনে করছেন অনেকে। তবে প্রেমের বিষয়টি সত্য কিনা তা সময়ই বলে দেবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা