ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

ছাত্রলীগ নিষিদ্ধ ও ২৫২ জন এসআই বহিষ্কারের ঘটনায় যা বলল যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ২৯-১০-২০২৪ ১২:১৬:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৪ ১২:১৬:৪৮ অপরাহ্ন
ছাত্রলীগ নিষিদ্ধ ও ২৫২ জন এসআই বহিষ্কারের ঘটনায় যা বলল যুক্তরাষ্ট্র
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের মত প্রকাশ এবং সমাবেশের স্বাধীনতার মতো মৌলিক স্বাধীনতার চর্চায় বিশ্বাস করে। সোমবার (২৮ অক্টোবর) ওয়াশিংটনে নিয়মিত সংবাদ সম্মেলনে ছাত্রলীগ নিষিদ্ধের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশে পুলিশ সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করে ছাত্রলীগ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করেছে এবং সম্প্রতি এই সংগঠনটি নিষিদ্ধ করেছে। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক স্বাধীনতা ও রাজনৈতিক মত প্রকাশের ওপর কী প্রভাব ফেলছে, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের মতামত কী এবং এ বিষয়ে কী ধরনের পদক্ষেপ নিতে পারে। 

মিলার বলেন, "আমরা বাংলাদেশের জনগণের মত প্রকাশ ও সমাবেশের স্বাধীনতার মতো মৌলিক স্বাধীনতায় বিশ্বাস করি। বাংলাদেশে ক্ষমতাসীন দল যেই থাকুক না কেন, আমাদের অবস্থান স্পষ্ট এবং আমরা তা বহুবার জানিয়েছি।" 

একই সংবাদ সম্মেলনে বাংলাদেশে ২৫২ জন সাব-ইন্সপেক্টর বহিষ্কার বিষয়ে মিলারের কাছে আরেকটি প্রশ্ন রাখা হয়। সাংবাদিক বলেন, বাংলাদেশের আইন প্রয়োগকারী নিয়োগ প্রক্রিয়ায় অভিযোগ রয়েছে যে, বরখাস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে সবাই হিন্দু ধর্মের অনুসারী। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিক্রিয়া কী?

মিলার জানান, তিনি এ বিষয়ে প্রতিবেদন দেখেননি, তবে যুক্তরাষ্ট্র সবসময় ধর্মীয় বৈষম্যের বিরোধিতা করে, তা বাংলাদেশেই হোক বা বিশ্বের অন্য কোথাও।

এসআইপি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা