ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী

ফের অস্ত্রোপচার করা হবে নেতানিয়াহুর

  • আপলোড সময় : ২৯-১২-২০২৪ ০৪:৫০:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৪ ০৪:৫০:৩৩ অপরাহ্ন
ফের অস্ত্রোপচার করা হবে নেতানিয়াহুর
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফের গুরুতর অসুস্থ হয়ে অস্ত্রোপচারের মুখোমুখি হতে যাচ্ছেন। প্রোস্টেটজনিত সমস্যার কারণে রবিবার (২৯ ডিসেম্বর) তার প্রোস্টেট অপসারণের জন্য অস্ত্রোপচার করা হবে। টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, প্রোস্টেটের বৃদ্ধির ফলে মূত্রনালীর সংক্রমণ দেখা দেওয়ায় এই চিকিৎসা প্রয়োজনীয় হয়ে উঠেছে।

৭৫ বছর বয়সী নেতানিয়াহু এর আগেও একাধিকবার শারীরিক জটিলতায় আক্রান্ত হয়েছেন। গত মার্চ মাসে তার হার্নিয়ার অস্ত্রোপচার হয়েছিল এবং ২০২৩ সালে হৃদপিণ্ডে ব্লক ধরা পড়ায় পেসমেকার বসানো হয়। এছাড়াও, পানিশূন্যতার সমস্যায় ভুগে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দেয়। তবে সাম্প্রতিক মেডিকেল রিপোর্টে জানানো হয়েছিল যে তিনি সুস্থ আছেন।

নেতানিয়াহুর নেতৃত্বে গাজায় চলমান সহিংসতা নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া রয়েছে। ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় ইসরাইলের আক্রমণ শুরু হয়, যা এখনও চলছে। এতে এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার নিরীহ সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।

গাজায় হামলার ঘটনায় নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গণহত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এই পরিস্থিতিতে তার শারীরিক অবস্থা ও আসন্ন অস্ত্রোপচার ইসরাইলের রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন।

কমেন্ট বক্স
সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশে

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশে