ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

পদ্মার এক রুই ও কাতল বিক্রি হলো ৫৩ হাজার টাকায়

  • আপলোড সময় : ২৯-১২-২০২৪ ০৫:২৮:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৪ ০৫:২৮:১০ অপরাহ্ন
পদ্মার এক রুই ও কাতল বিক্রি হলো ৫৩ হাজার টাকায়
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ১৬ কেজি ওজনের রুই মাছ এবং ১৩ কেজি ওজনের কাতল মাছ সম্প্রতি নিলামে বিক্রি হয়েছে মোট ৫৩ হাজার ১০০ টাকায়।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে পদ্মা নদীর চরকর্ণসোনা এলাকায় জেলে কৃষ্ণ হালদারের জালে ধরা পড়ে কাতল মাছটি। সকাল ৭টার দিকে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া টার্মিনালে মিলনের মৎস্য আড়তে নিয়ে এলে, এটি স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ১৬ হাজার ৯০০ টাকায় ক্রয় করেন।

অপরদিকে, পদ্মা নদীর ১৬ কেজি ওজনের বড় রুই মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া মোহন মোল্লার আড়তে উঠলে, এটি ২ হাজার টাকা কেজি দরে ৩২ হাজার টাকায় বিক্রি হয়। পরে, শাহজাহান শেখ মাছগুলো উন্মুক্ত নিলামে ক্রয় করে সেগুলো ফেসবুকে পোস্ট করেন এবং অনলাইনে বিক্রি করেন। কাতল মাছটি ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ১৯ হাজার ৫০০ টাকায় এবং রুই মাছটি ২ হাজার ১০০ টাকা কেজি দরে ৩৩ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা জানান, সম্প্রতি পদ্মা নদীতে জেলেদের জালে বড় আকারের বিভিন্ন মাছ ধরা পড়ছে, যা তাদের জন্য লাভজনক হচ্ছে।

কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ