ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

সিরিয়ায় নির্বাচন আয়োজনে চার বছর পর্যন্ত লাগতে পারে : আল-শারা

  • আপলোড সময় : ২৯-১২-২০২৪ ০৬:১৯:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১২-২০২৪ ০৬:১৯:৫৬ অপরাহ্ন
সিরিয়ায় নির্বাচন আয়োজনে চার বছর পর্যন্ত লাগতে পারে : আল-শারা
সিরিয়ায় সাধারণ নির্বাচন আয়োজনের জন্য কমপক্ষে আরও চার বছর সময় লাগতে পারে, এমন মন্তব্য করেছেন দেশটির ক্ষমতাসীন ডি-ফ্যাক্টো নেতা আহমেদ আল-শারা। তিনি সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

আহমেদ আল-শারা, যিনি বাশার আল-আসাদের স্বৈরশাসনের পতনের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং ৮ ডিসেম্বর আসাদের পালিয়ে যাওয়ার পর সিরিয়ার নতুন প্রশাসনের প্রধান হয়েছেন, তিনি জানান, সিরিয়ায় নতুন একটি সংবিধানের খসড়া তৈরি করতে তিন বছর সময় লাগতে পারে। এছাড়া, দেশে ব্যাপক পরিবর্তন আনতে আরও প্রায় এক বছর লাগবে।

এছাড়া, আহমেদ আল-শারা উল্লেখ করেন যে, সিরিয়ায় হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠীকে বিলুপ্ত ঘোষণা করতে জাতীয় সংলাপ সম্মেলন আহ্বান করা হবে।

তিনি আরও বলেন, সিরিয়ার রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক রয়েছে এবং সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটি রয়েছে। রাশিয়া দীর্ঘ গৃহযুদ্ধে আসাদের ঘনিষ্ঠ মিত্র ছিল এবং তারা আসাদকে আশ্রয় দিয়েছে। তিনি আশা করছেন, মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেবে।

এছাড়া, সিরিয়ায় ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কূটনীতিকদের একটি দল দামেস্ক সফর করেছেন এবং এইচটিএসের আহমেদ আল-শারাকে বাস্তববাদী হিসাবে আখ্যা দিয়েছেন। তারা জানায়, আহমেদ আল-শারার মাথার দাম হিসেবে ওয়াশিংটন যে ১০ মিলিয়ন ডলার ঘোষণা করেছিল, সেটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

কমেন্ট বক্স
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী

১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী