ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

এবার বিপিএলে জামাই- শ্বশুর

  • আপলোড সময় : ৩০-১২-২০২৪ ০৮:০৫:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৪ ০৮:০৫:১৫ পূর্বাহ্ন
এবার বিপিএলে জামাই- শ্বশুর
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি বিপিএলে বিভিন্ন দলের হয়ে খেলেছেন। এবারও তিনি ঢাকায় উড়ে এসেছেন। তবে খেলোয়াড় নয়, নতুন পরিচয়ে পরিচিত হবেন তিনি। চিটাগং কিংসের শুভেচ্ছাদূতের দায়িত্ব পালন করবেন। পুরো টুর্নামেন্টে গ্যালারিতে উপস্থিত থাকতে চিটাগং চুক্তি করেছে তাঁর সঙ্গে। শুধু তাই নয়, প্রয়োজনে ক্রিকেটারদের পরামর্শ দেবেন তিনি। গতকাল শহীদ আফ্রিদি ঢাকায় এসে পৌঁছান। পৌঁছানোর পর তিনি বাংলায় বলেছেন- ‘আমি এখন ঢাকায়। সবাই ভালো থাকুন।’ এদিকে পাকিস্তানের বর্তমান তারকা ক্রিকেটার শাহিন আফ্রিদি ঢাকায়। আজই ফরচুন বরিশালের হয়ে মাঠে নামবেন তিনি। শাহিন আবার বিয়ে করেছেন শহীদ আফ্রিদির মেয়েকে। শ্বশুরের কাছে বিপিএল চেনা হলেও এবার প্রথম খেলবেন শাহিন আফ্রিদি। শ্বশুর ও জামাই দুই দলে ভিন্ন দায়িত্ব পালন করলেও তাঁদের আগমন ভক্তদের উৎসাহ জোগাবে। শহীদ আফ্রিদি পাকিস্তানের অনেক জয়ের নায়ক। ব্যাটিং ও বোলিংয়ে তিনি ভক্তদের মন জয় করেছেন। শাহিন আফ্রিদি তাঁর দেশের ফাস্ট বোলার।

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু