ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বরিশাল ও রাজশাহীর ম্যাচ দিয়ে আজ মাঠে গড়াচ্ছে বিপিএল

  • আপলোড সময় : ৩০-১২-২০২৪ ০৯:৩৫:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৪ ০৯:৩৫:৩৭ পূর্বাহ্ন
বরিশাল ও রাজশাহীর ম্যাচ দিয়ে আজ মাঠে গড়াচ্ছে বিপিএল
ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) শুরু হচ্ছে বিপিএলের ১১তম আসর। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালের লক্ষ্য এবারও ছন্দ ধরে রাখা। তামিমের দলকে হারিয়ে শুভসূচনার আশায় রাজশাহী দলের পাকিস্তানি কোচ ইজাজ আহমেদ।কালো কাপড়ে ঢাকা মিরপুর স্টেডিয়ামের একাডেমি মাঠের লোহার গ্রিল। দলগুলোর অনুশীলন দেখা যায় না ঠিকমতো। তবে, টিম লিস্টে চোখ বুলিয়ে নিলে স্পষ্ট দেখা যায়, এবারও কেবল দুই-একটা দলই শক্তিশালী দল গড়েছে। আর তার মধ্যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের কথা আলাদাভাবে বলতেই হয়।

তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ, শান্ত, এবাদত—বরিশালে দেশি তারকাদের ছড়াছড়ি। আসরের সবচেয়ে বড় বিদেশি তারকা পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি আর ক্যারিবীয় কাইল মেয়ার্সদের নিয়ে বরিশাল দল ভয় ধরাচ্ছে সব প্রতিপক্ষের মনে।
সবশেষ ২০২০ সালে বিপিএলে অংশ নিয়েছিল রাজশাহী। সেবার রাজশাহী রয়্যালস নামে শিরোপা জিতেছিল তারা। মাঝের আসরগুলোতে ছিল না। এবার তাসকিন, বিজয়, আকবর, জিসানদের নিয়ে দল গড়েছে দুর্বার রাজশাহী নামে। এই দলে বিদেশিদের তালিকায় নেই নামকরা কেউ। পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিস আর লঙ্কান লাহিরু সামারাকুন- এমন প্লেয়ারদের নিয়েই রাজশাহীর স্কোয়াড। হেডকোচ হিসেবে রাজশাহী নিয়েছে ইজাজ আহমেদকে। নিজের দল নিয়ে আশাবাদী এই পাকিস্তানি।
কাগজে কলমে বরিশালকে এগিয়ে রাখবে যে কেউ। তবে, সংক্ষিপ্ত ফরম্যাট বলেই নির্ভার থাকতে পারছে না তারা।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা