ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২

ইথিওপিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৬০

  • আপলোড সময় : ৩০-১২-২০২৪ ০৯:৩৯:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৪ ০৯:৩৯:১৫ পূর্বাহ্ন
ইথিওপিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৬০
পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। আফ্রিকার এই দেশটির দক্ষিণাঞ্চলীয় বোনা জুরিয়া ওয়ারেদার গেলানা সেতুতে এই দুর্ঘটনা ও হতাহতের ঘটনাটি ঘটে।
সোমবার (৩০ ডিসেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

রয়টার্স বলছে, ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৬০ জন মারা গেছেন বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রোববার বার্তাসংস্থা এএফপি জানিয়েছে। অন্যদিকে গার্ডিয়ান বলছে, দক্ষিণ ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬০ জনেরও বেশি মানুষ মারা গেছেন বলে রোববার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।সিদামা প্রদেশটি ইথিওপিয়ার দক্ষিণে তথা রাজধানী আদ্দিস আবাবার প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। সিদামা আঞ্চলিক স্বাস্থ্য ব্যুরো ফেসবুকে বলেছে, “একটি গাড়ি দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬৬ জনের মৃত্যু হয়েছে”। তবে ঘটনার আরও বিশদ বিবরণ তারা দেয়নি।

ব্যুরো অনুসারে, বোনা জুরিয়া ওয়ারেদার গেলানা সেতুতে এই ঘটনাটি ঘটেছে। এতে আরও বলা হয়, “আহত চার যাত্রীকে বোনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”স্বাস্থ্য ব্যুরোর শেয়ার করা অস্পষ্ট বেশ কিছু ছবিতে একটি গাড়ির চারপাশে প্রচুর লোককে দেখা যাচ্ছে, অন্যদিকে গাড়িটি ছিল আংশিকভাবে পানিতে নিমজ্জিত। এসময় আমপাশের অনেককে অনেকে আপাতদৃষ্টিতে গাড়িটিকে পানি থেকে টেনে তুলতে সাহায্য করার চেষ্টা করতেও দেখা যায়।

ব্যুরোর শেয়ার করা অন্যান্য ছবিতে দেখা যাচ্ছে, দুর্ঘটনায় নিহতদের মৃতদেহগুলো নীল টারপলিনে আবৃত অবস্থায় মাটিতে পড়ে আছে।

কমেন্ট বক্স
১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী

১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী