ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

খাবার দিতে দেরি করায় বিয়ে ভেঙে চাচাতো বোনকে মালা পরালেন বর

  • আপলোড সময় : ৩০-১২-২০২৪ ১০:০০:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৪ ১০:০০:০৫ পূর্বাহ্ন
খাবার দিতে দেরি করায় বিয়ে ভেঙে চাচাতো বোনকে মালা পরালেন বর
ভারতের উত্তরপ্রদেশের চন্দৌলিতে খাবার দিতে দেরি হওয়ায় নিজের বিয়ে ভেঙে দিয়েছেন এক ব্যক্তি। এর পর ওইদিনই তিনি বিয়ে করেছেন চাচাতো বোনকে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, গত ২২ ডিসেম্বর উত্তরপ্রদেশের চন্দৌলি জেলার হামিদপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী কনে অভিযোগ করেন, সাত মাস আগে মেহতাব নামে ওই ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়। ২২ ডিসেম্বর বরযাত্রী আসার পর তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তবে খাবার দিতে সামান্য দেরি হচ্ছিল। এতে মেহতাবের বন্ধুবান্ধব তাঁকে ঠাট্টা করতে থাকেন। এক পর্যায়ে মেহতাব রেগে গিয়ে বিয়ের মঞ্চ ত্যাগ করে বাড়ি ফিরে যান।কনে অভিযোগ করে বলেন, ‘এই বিষয় নিয়ে মেহতাব ও তাঁর পরিবারের সদস্যরা আমাদের পরিবারকে গালিগালাজ ও শারীরিকভাবে আঘাত করেছে। পরিস্থিতি খারাপ হলে গ্রামের প্রবীণ ব্যক্তিরা এসে সমাধানের চেষ্টা করেন। কিন্তু মেহতাব বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে বাড়ি ফিরে যান।’

পরদিন কনে এবং তার পরিবারের সদস্যরা জানতে পারেন মেহতাব সেদিনই নিজের চাচাতো বোনকে বিয়ে করেছেন।২৩ ডিসেম্বর কনের পরিবার থানায় অভিযোগ দায়ের করেন। তাদের অভিযোগ, মেহতাবের পরিবার বিয়ের কয়েক ঘণ্টা আগে দেড় লাখ রুপি নিয়েছে এবং বিয়ের দিন তাদের প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।অভিযোগে আরও বলা হয়, বরপক্ষের ২০০ অতিথির জন্য আয়োজন করা হয়েছিল। বিয়ে ভেঙে দেওয়ায় সব খাবার নষ্ট হয়ে যায়।

পরবর্তীতে চন্দৌলি জেলার পুলিশ সুপার আদিত্য লাগির হস্তক্ষেপে, উভয় পক্ষকে ডেকে সমস্যার সমাধান করা হয়। চন্দৌলি থানার সার্কেল অফিসার রাজেশ রাই জানান, উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী সিদ্ধান্ত হয়, বরপক্ষ কনের পরিবারকে ১ লাখ ৬১ হাজার রুপি ফেরত দেবে।

 

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা