ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

বিমানের নিরাপত্তা ব্যবস্থা নিরীক্ষার নির্দেশ দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের

  • আপলোড সময় : ৩০-১২-২০২৪ ১১:০৯:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৪ ১১:০৯:৫৯ পূর্বাহ্ন
বিমানের নিরাপত্তা ব্যবস্থা নিরীক্ষার নির্দেশ দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের
দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার পর দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং মোক বিমান পরিচালনার সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জরুরি ভিত্তিতে নিরীক্ষার নির্দেশ দিয়েছেন।

রবিবার (২৯ ডিসেম্বর) জেজু এয়ারলাইন্সের একটি বিমান থাইল্যান্ডের ব্যাংকক থেকে আসার পথে ল্যান্ডিং গিয়ারের ত্রুটির কারণে চাকা ছাড়াই জরুরি অবতরণ করে। অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে রানওয়ের দেয়ালে ধাক্কা খেলে আগুন ধরে যায়। এ দুর্ঘটনায় বিমানটিতে থাকা ১৮১ জন যাত্রীর মধ্যে ১৭৯ জন নিহত হন। বেঁচে যান কেবলমাত্র দুইজন ক্রু সদস্য।

সোমবার (৩০ ডিসেম্বর) সিউলে আয়োজিত এক দুর্যোগ ব্যবস্থাপনা বৈঠকে চোই সাং মোক বলেছেন, "চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশের আগেই নিহতদের পরিবারের কাছে তদন্তের প্রাথমিক তথ্য স্বচ্ছভাবে প্রকাশ করা হবে।" একইসঙ্গে তিনি পরিবহন মন্ত্রণালয়কে দেশটির সার্বিক উড়োজাহাজ ব্যবস্থাপনার নিরাপত্তা ব্যবস্থা দ্রুত নিরীক্ষার আহ্বান জানিয়েছেন।

চোই সাং মোক মাত্র তিন দিন আগে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে, অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইওলের স্থলাভিষিক্ত হন প্রধানমন্ত্রী হান ডাক সু। পরবর্তীতে তার বিরুদ্ধেও আস্থা হারিয়ে অভিশংসন প্রস্তাব আনে বিরোধীরা।

এই মর্মান্তিক দুর্ঘটনা দক্ষিণ কোরিয়ার বিমান নিরাপত্তা ব্যবস্থার ওপর গভীর উদ্বেগ সৃষ্টি করেছে এবং কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা