ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী

রাশিয়া বিমানটিকে গুলি করেছিল: আজারবাইজানের প্রেসিডেন্ট

  • আপলোড সময় : ৩০-১২-২০২৪ ১১:২৯:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৪ ১১:২৯:৪৩ পূর্বাহ্ন
রাশিয়া বিমানটিকে গুলি করেছিল: আজারবাইজানের প্রেসিডেন্ট
আজারবাইজান এয়ারলাইনসের একটি যাত্রীবাহী উড়োজাহাজ রাশিয়ার গুলিতে বিধ্বস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। রোববার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট আলিয়েভ তার বক্তব্যে বলেছেন, “রাশিয়া দুর্ঘটনাবশত আমাদের বিমানটিকে গুলি করেছে। এটি কোনো পরিকল্পিত সন্ত্রাসী কার্যক্রম ছিল না। তবে দায় স্বীকার করে রাশিয়াকে যথাসময়ে ক্ষমা চাইতে এবং জনগণকে বিষয়টি অবহিত করা উচিত ছিল।”

এর আগে একই অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। তারা দাবি করেছে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই আজারবাইজান এয়ারলাইনসের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে।

গত ২৫ ডিসেম্বর ৬৭ আরোহী নিয়ে আজারবাইজানের বিমানটি বিধ্বস্ত হয়। এতে প্রাণ হারান ৩৮ জন। বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার রাজধানী গ্রোজনি যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। যাত্রীদের মধ্যে বেশিরভাগই ছিলেন আজারবাইজানের নাগরিক। এছাড়া রাশিয়া, কাজাখস্তান এবং কিরগিজিস্তানের যাত্রীও ছিলেন উড়োজাহাজটিতে।

এ ঘটনার পর গত শনিবার (২৮ ডিসেম্বর) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষমা প্রার্থনা করেন। ক্রেমলিন এক বিবৃতিতে জানায়, ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে ভুলবশত বিমানটি গুলি করা হয়। তবে রাশিয়ার পক্ষ থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিষয়টি নিশ্চিত করা হয়নি।

ঘটনার সময় গ্রোজনি, মোজদোক এবং ভ্লাদিকাভাকাজ এলাকায় ইউক্রেনের ড্রোন হামলা চলছিল বলে ক্রেমলিন দাবি করেছে।

কমেন্ট বক্স
সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশে

সেপ্টেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশে