ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা নিবেদন মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত ইসহাক দার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস চাচিকে নিয়ে উধাও ভাতিজা সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে গতি যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান: শেহবাজ শরীফ নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

কেরালায় আতশবাজির মজুতে বিস্ফোরণ : আহত দেড় শতাধিক

  • আপলোড সময় : ২৯-১০-২০২৪ ০১:০২:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৪ ০১:০২:০৩ অপরাহ্ন
কেরালায় আতশবাজির মজুতে বিস্ফোরণ : আহত দেড় শতাধিক
ভারতের কেরালা রাজ্যের কাসারাগোদ জেলার অঞ্জুতাম্বালাম ভিরেকাভু মন্দিরে আতশবাজির মজুতে বিস্ফোরণে অন্তত ১৫০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর। সোমবার রাতে থেয়াম উৎসব উদযাপনের সময় এই দুর্ঘটনা ঘটে। মন্দিরের চত্বরে আতশবাজি পোড়ানোর আয়োজন চলছিল, যখন একটি বাজি মজুতের স্তূপের ওপর পড়ে বিকট বিস্ফোরণ হয়।

প্রিয়েশ নামে এক প্রত্যক্ষদর্শী জানান, বিস্ফোরণের সময় মন্দিরে বিপুল মানুষের সমাগম ছিল। তিনি বলেন, "আমরা উৎসবে মেতে ছিলাম, হঠাৎ প্রচণ্ড শব্দে আতশবাজির স্তূপের কাছে বড় অগ্নিকুণ্ড দেখতে পাই। এরপর মন্দিরের স্বেচ্ছাসেবকসহ আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।”

স্থানীয় পঞ্চায়েতের সদস্য ই শাজিরের মতে, মন্দির কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। আতশবাজি পোড়ানোর স্থান থেকে মজুত স্থানটি নিরাপদ দূরত্বে না থাকায় ক্ষতির মাত্রা আরও বৃদ্ধি পায়। শাজির আরও বলেন, “এখানে নিয়মিত আতশবাজি পোড়ানো হয় না, ফলে জনগণের ঝুঁকি সম্পর্কে সচেতনতা ছিল না।"

সূত্র : এনডিটিভি
/এসআইপি

কমেন্ট বক্স
হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা