ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’ আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার ব্রাজিলের কাছে এখনও যে সমীকরণে পিছিয়ে আর্জেন্টিনা থেমে যেতে পারে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কেপ ভার্দে ম্যাচে যেসব রেকর্ড হতে পারে মেসি-স্কালোনি-আর্জেন্টিনার

থার্ড টার্মিনাল প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্ত করবে দুদক

  • আপলোড সময় : ৩০-১২-২০২৪ ০১:১০:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৪ ০১:১০:১৫ অপরাহ্ন
থার্ড টার্মিনাল প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্ত করবে দুদক
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৯ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) মো. আখতার হোসেন বলেন, প্রকল্পের পরিচালক এ কে এম মাকসুদুল ইসলামসহ অন্যান্যদের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে।

অভিযোগের মধ্যে রয়েছে ক্ষমতার অপব্যবহার, প্রতারণামূলক কর্মকাণ্ড এবং ব্যাপক দুর্নীতি। সবচেয়ে উদ্বেগজনক অভিযোগ হিসেবে উঠে এসেছে প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ৭ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ২২ হাজার কোটি টাকা করা হয়েছে।

আরও বলা হয়, মাটি পরীক্ষার সময় নকশা পরিবর্তন করে ৯০০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। পাশাপাশি, কমিশন ট্রেডিংয়ের মাধ্যমে প্রকল্পের তিনটি মূল অংশ অন্য ঠিকাদারদের কাছে বিক্রি করা হয়েছে এবং ইউরোপীয় গ্রেডের উপকরণের পরিবর্তে নিম্নমানের চীনা ও কোরিয়ান যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে।

দুদক আরও জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুশি করতে সিন্ডিকেশনের মাধ্যমে ৪০০ কোটি টাকা আত্মসাৎ এবং ১২ কোটি টাকা অপ্রয়োজনীয়ভাবে অপচয় করা হয়েছে।

২০২৩ সালের ২৩ অক্টোবর নির্মাণাধীন টার্মিনালটি উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের অক্টোবরের মধ্যে এটি চালু করার পরিকল্পনা ছিল।

মো. আখতার হোসেন আশ্বস্ত করে বলেন, এসব অভিযোগের পেছনের সত্য উদঘাটন এবং যেকোনো অন্যায়ের জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে দুদক বদ্ধপরিকর।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ

৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ