ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা নিবেদন মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত ইসহাক দার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস চাচিকে নিয়ে উধাও ভাতিজা সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে গতি যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান: শেহবাজ শরীফ নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

জিমি কার্টারের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে একদিনের শোক ঘোষণা

  • আপলোড সময় : ৩০-১২-২০২৪ ০১:১৪:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৪ ০১:১৪:১১ অপরাহ্ন
জিমি কার্টারের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে একদিনের শোক ঘোষণা
নোবেলজয়ী সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুতে আগামী ৯ জানুয়ারি রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি আমেরিকানদের প্রয়াত এই প্রেসিডেন্টের জন্য প্রার্থনা করারও আহ্বান জানিয়েছেন।

বার্তা সংস্থা এএফপির বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার (৩০ ডিসেম্বর) বাইডেন এক ভাষণে বলেন, ‘আমি মার্কিন জনগণকে সেই দিন (৯ জানুয়ারি) তাদের নিজ নিজ উপাসনালয়ে সমবেত হওয়ার আহ্বান জানাচ্ছি সাবেক প্রেসিডেন্ট জেমস আর্ল কার্টার, জুনিয়রের প্রতি শ্রদ্ধা জানাতে।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্ববাসীকেও আমন্ত্রণ জানাচ্ছি যেন তারা গৌরবময় শোকে আমাদের সঙ্গে যোগ দিয়ে দুঃখ ভাগ করে নেয়।’

স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেইনসে ১০০ বছর বয়সে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন জিমি কার্টার। তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কার্টার সেন্টার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত জিমি কার্টার ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। জনপ্রিয়তা হারিয়ে হোয়াইট হাউস ছাড়ার পর মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের সুনাম ফিরে পান তিনি। এই কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ২০০২ সালে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন জিমি কার্টার।

কমেন্ট বক্স
হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা