ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ৩ বছরের মধ্যে স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

সায়েন্সল্যাব অবরোধ করলেন সাত কলেজ শিক্ষার্থীরা

  • আপলোড সময় : ২৯-১০-২০২৪ ০১:৩০:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৪ ০১:৩০:৩৬ অপরাহ্ন
সায়েন্সল্যাব অবরোধ করলেন সাত কলেজ শিক্ষার্থীরা
রাজধানীর সাত সরকারি কলেজকে নিয়ে আলাদাভাবে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আজ সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন কলেজগুলোর শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার পর ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা সায়েন্সল্যাবে অবস্থান নেন, যার ফলে ওই এলাকায় যানচলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীরা বলছেন, স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যৌক্তিক দাবিতে তাদের এই আন্দোলন। তারা অভিযোগ করেন যে, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ না নিয়ে শিক্ষা মন্ত্রণালয় একটি সংস্কার কমিশন গঠন করেছে, যা তারা প্রত্যাখ্যান করেছেন। আন্দোলনে অংশগ্রহণকারীরা জানান, দাবি মেনে দ্রুত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া না হলে তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন।

এর আগে ২২ সেপ্টেম্বর ঢাকা কলেজে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা সাত কলেজের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। ২৫ সেপ্টেম্বর থেকে তারা ধারাবাহিকভাবে শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ, ঢাবি উপাচার্য ড. নিয়াজ আহমদ খান, ইউজিসি চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজসহ সংশ্লিষ্টদের কাছে স্মারকলিপি জমা দেন। 

গত ২২ অক্টোবর শিক্ষার্থীরা নীলক্ষেত ও সায়েন্সল্যাবে অবরোধ কর্মসূচি পালন করেন এবং তিন দফা দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে।

/এসআইপি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই

পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই