ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত

খেলা শুরুর আগে গেট ভাঙলেন দর্শকরা, পুলিশের লাঠি চার্জ

  • আপলোড সময় : ৩০-১২-২০২৪ ০১:৫২:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৪ ০১:৫২:৫৯ অপরাহ্ন
খেলা শুরুর আগে গেট ভাঙলেন দর্শকরা, পুলিশের লাঠি চার্জ
বিপিএল শুরুর আগেই উত্তপ্ত আসরের মূল ভেন্যু শেরে বাংলা স্টেডিয়াম ও আশেপাশের এলাকা। আজ সোমবার খেলা শুরুর দুই ঘণ্টা আগেই হোম অব ক্রিকেটের মূল প্রবেশদ্বার ২ নম্বর গেটের বাইরে টিকিট না পাওয়া দর্শকদের উন্মত্ত আচরণে চরম বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে।টিকিট না পেয়ে ২ নম্বর গেট দিয়ে মূল গেটে প্রবেশ করার চেষ্টা চালায় দর্শকরা। এক পর্যায়ে গেটের নিরাপত্তা বেষ্টনি ভেঙে স্টেডিয়ামের ভেতরে ঢুকে পড়ে তারা।উত্তেজক দর্শকদের থামাতে পুলিশ প্রথমে বাধা প্রদান করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে বাধ্য হয়। তাতেই ছত্রভঙ্গ হয়ে যায় বিশৃঙ্খল জনতা।উদ্বোধনী মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। দর্শকদের বিশৃঙ্খলার মধ্যে পড়েছিল দুই দলের টিম বাসও। কেননা যে গেট দিয়ে প্রতিযোগী দল মাঠে প্রবেশ করে, সেখানেই ঘটেছে এমন অপ্রত্যাশিত ঘটনা। হয়তো গেট ভাঙার ঘটনার আরও আধ ঘণ্টা আগে ঘটতে পারতো। তাতে ক্রিকেটারদের নিরাপত্তাও হতে পারতো বিঘ্নিত।

খেলার মাঠে দর্শকদের উচ্ছৃঙ্খল আচরণ নতুন নয়। বরং নিত্য দিনের ঘটনা। তবে টিকিট কাউন্টারে টিকিট না পেয়ে স্টেডিয়ামের প্রধান প্রবেশদ্বার ভেঙে ঢোকার চেষ্টা আগে কখনো চোখে পড়েনি।
বিষয়টা অনেকেরই চোখে লেগেছে। বিপিএলের নিরাপত্তা ব্যবস্থাও হয়েছে প্রশ্নবিদ্ধ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

শেরেবাংলা নগরে সচিবালয় সরিয়ে নেওয়ার প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন