ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

স্বৈরাচার সরকারের কিছু দুষ্কৃতকারী ট্রেইনি চিকিৎসকদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে: নাগরিক কমিটি

  • আপলোড সময় : ৩০-১২-২০২৪ ০৩:৫৬:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৪ ০৩:৫৬:৫৩ অপরাহ্ন
স্বৈরাচার সরকারের কিছু দুষ্কৃতকারী ট্রেইনি চিকিৎসকদের আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে: নাগরিক কমিটি
জাতীয় নাগরিক কমিটি ট্রেইনি (প্রশিক্ষণার্থী) চিকিৎসকদের ভাতা বাড়ানোর দাবিতে চলমান আন্দোলন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং আন্দোলনকারীদের দ্রুত কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। সংগঠনটি অভিযোগ করেছে যে, কিছু দুষ্কৃতকারী স্বৈরাচার সরকারের পক্ষে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।

জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়ানোর আন্দোলন যৌক্তিক এবং তারা এর সাথে একমত। তবে, গতকাল (২৯ ডিসেম্বর) ট্রেইনি চিকিৎসকরা বিক্ষোভ করার সময় সুশৃঙ্খলভাবে আন্দোলন না করে শাহবাগ সড়ক অবরোধ করেন, যা সাধারণ মানুষ ও হাসপাতালের রোগীদের জন্য চরম দুর্ভোগের সৃষ্টি করেছে।

কমিটি আরও জানায়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমানের আমন্ত্রণে এনডিএফ, ড্যাব ও জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধিদের মধ্যে আলোচনার মাধ্যমে ভাতা বাড়ানোর বিষয়ে একমত হওয়া সত্ত্বেও আন্দোলনকারীরা শাহবাগে ফিরে গিয়ে আন্দোলন অব্যাহত রাখেন। নাগরিক কমিটি তাদের এই সিদ্ধান্তকে হঠকারিতামূলক বলে মন্তব্য করেছে।

এছাড়া, কমিটি অভিযোগ করেছে যে, স্বৈরাচারী সরকারের কিছু দুষ্কৃতকারী আন্দোলনকে উসকানি দিয়ে ভিন্ন পথে পরিচালিত করার চেষ্টা করছে। নাগরিক কমিটি বলেছেন, তারা চিকিৎসকদের ন্যায়সংগত আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করবে, তবে রাষ্ট্রবিরোধী কোনো আন্দোলনে তারা অংশ নেবে না।

চিকিৎসকদের প্রতি আহ্বান জানানো হয়, শাহবাগ ছেড়ে হাসপাতালগুলোতে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সহায়তা করতে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা