ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

ভিসা সহজীকরণসহ রাশিয়াকে আরও জনশক্তি নেয়ার আহ্বান রাষ্ট্রপতির

  • আপলোড সময় : ৩০-১২-২০২৪ ০৪:২৬:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৪ ০৪:২৬:০০ অপরাহ্ন
ভিসা সহজীকরণসহ রাশিয়াকে আরও জনশক্তি নেয়ার আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন, ভিসা প্রক্রিয়া সহজ করার পাশাপাশি বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা-দক্ষ জনশক্তি নেওয়ার উদ্যোগ নিতে।

সোমবার (৩০ ডিসেম্বর) বঙ্গভবনে বাংলাদেশে নবনিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ আরও বাড়ানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।

বাংলাদেশের উন্নয়নে রাশিয়ার অব্যাহত সহযোগিতার প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র’ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ করার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রোহিঙ্গা সংকট সমাধানে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনে রাশিয়া মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখবে।

এছাড়া, খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় রাশিয়া থেকে গম ও সারসহ কৃষি উপকরণ আমদানির জন্য দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার আহ্বান জানান তিনি।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম