ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে হারল রাজশাহী

  • আপলোড সময় : ৩০-১২-২০২৪ ০৫:২৭:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৪ ০৫:২৭:১৪ অপরাহ্ন
মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে হারল রাজশাহী
জয়ের জন্য শেষ ৫ ওভারে ফরচুন বরিশালের প্রয়োজন ছিল ৫৮ রান। ১৬তম ওভারে মাহমুদউল্লাহ রিয়াদের দুই চার ও এক ছক্কায় আসে ১৯ রান। পরের ওভারে ফাহিম আশরাফ তিন ছক্কা ও এক চারে ২৫ রান তুলে সমীকরণ আরও সহজ করে ফেলেন। তাদের ঝোড়ো ব্যাটিংয়ে বরিশাল ১১ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে।

এর আগে আসরের উদ্বোধনী ম্যাচে টস হেরে আগে ব্যাট করে দুর্বার রাজশাহী নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৯৭ রান সংগ্রহ করে। জবাবে বরিশাল ১৯.১ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্য পূরণ করে।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে বরিশালের শুরুটা ছিল হতাশাজনক। ইনিংসের প্রথম বলেই নাজমুল হোসেন শান্ত আউট হন লেগ বিফোরের ফাঁদে। অধিনায়ক তামিম ইকবালও সুবিধা করতে পারেননি, মাত্র ৭ রান করে ফিরেন।

এরপর কাইল মেয়ার্সও ব্যর্থ হন, ৫ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন। ৩০ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বরিশাল। মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়ও ইনিংস বড় করতে ব্যর্থ হলে ৬১ রানে ৫ উইকেট হারায় বরিশাল।

এরপর দলের দায়িত্ব নেন মাহমুদউল্লাহ রিয়াদ। ষষ্ঠ উইকেটে শাহিন শাহ আফ্রিদির সঙ্গে ৫১ রানের জুটি গড়েন। আফ্রিদি ১৭ বলে ২৭ রান করে আউট হলে মাহমুদউল্লাহকে সঙ্গ দেন ফাহিম আশরাফ।

মাহমুদউল্লাহ ও ফাহিমের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচে ফেরে বরিশাল। মাহমুদউল্লাহ ২৬ বলে অপরাজিত ৫৬ রান করেন, ফাহিমের ব্যাট থেকে আসে ২১ বলে ৫৪ রান। তাদের বিধ্বংসী ব্যাটিংয়ে বরিশাল বড় লক্ষ্য তাড়া করে জয় নিশ্চিত করে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা