ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

মুসলিম ভোট নিয়ে ‘টানাটানি’, ট্রাম্পকে সমর্থনে ডেমোক্র্যাটদের উদ্বেগ

  • আপলোড সময় : ২৯-১০-২০২৪ ০৩:২২:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৪ ০৩:২২:১৬ অপরাহ্ন
মুসলিম ভোট নিয়ে ‘টানাটানি’, ট্রাম্পকে সমর্থনে ডেমোক্র্যাটদের উদ্বেগ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার-প্রচারণা এখন চরমে পৌঁছেছে, এবং ৫ নভেম্বরের নির্বাচনে আমেরিকান মুসলিমদের ভোট গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মুসলিম সম্প্রদায়ের কাছে ভোট টানতে মরিয়া হয়েছে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় পক্ষ।

সাম্প্রতিক সময়ে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন কিছু মুসলিম নেতা, যা ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিসের সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। 

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার (২৮ অক্টোবর) ফিলাডেলফিয়ায় এক সমাবেশে মুসলিমদের উদ্দেশে বলেন, "যদি আপনি আমেরিকান মুসলিম হন এবং মধ্যপ্রাচ্যে ঘটে চলা বিষয় নিয়ে উদ্বিগ্ন হন, তবে আপনি কেন এমন একজনের (ট্রাম্পকে উদ্দেশ্য করে) প্রতি বিশ্বাস রাখবেন, যিনি মুসলিমদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন?"

বিবিসি জানাচ্ছে, মুসলিম আমেরিকানরা সাধারণত ডেমোক্র্যাটদের প্রতি নির্ভরশীল ভোটার। তবে বাইডেন প্রশাসনের মধ্যপ্রাচ্য নীতির কারণে এবার ডেমোক্র্যাট প্রার্থী কমলাকে ভোট দেয়ার ক্ষেত্রে তাদের মধ্যে সন্দেহ দেখা দিয়েছে।

এদিকে, ট্রাম্প মিশিগানের হ্যামট্রামক শহরের মুসলিম নেতা আমের গালিবের মতো কিছু মুসলিম সম্প্রদায়ের সমর্থন পাচ্ছেন। ২০১৬ সালে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার সময় ট্রাম্প মুসলিম দেশগুলো থেকে অভিবাসন নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু এখন তিনি বুঝতে পারছেন, মিশিগানের মতো গুরুত্বপূর্ণ সুইং স্টেটগুলোর নির্বাচনে মুসলিম ভোটারদের সমর্থন জিতে নেওয়া তাঁর নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
 
সূত্র: বিবিসি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা