ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

৫ বছর লিভ-ইনের পর বিয়ে করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা

  • আপলোড সময় : ৩০-১২-২০২৪ ০৫:৪৩:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৪ ০৫:৪৩:২১ অপরাহ্ন
৫ বছর লিভ-ইনের পর বিয়ে করছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা
টলিউডের জনপ্রিয় তারকা জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের প্রেমের সম্পর্ক অনেকেরই জানা। দীর্ঘদিন ধরে তারা একে অপরের সঙ্গে প্রেম করছেন এবং একসঙ্গে লিভ-ইন করছেন। প্রায় পাঁচ বছরের বেশি সময় একসঙ্গে থাকলেও এখনও বিয়ের পিঁড়িতে বসেননি তারা। তবে, এবার ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিয়ের ঘোষণা দিলেন ঐন্দ্রিলা সেন।

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ঐন্দ্রিলা জানান, নতুন বছরে জীবনের নতুন পথচলায় তারা হাতে হাত রেখে হাঁটবেন। তিনি আরও লেখেন, "হ্যাঁ, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ; সবচেয়ে লম্বা পথ।" ভিডিওতে বিয়ের কেনাকাটা শুরু হওয়ার কথা জানিয়ে ঐন্দ্রিলা বলেন, তাদের বিয়ের প্রস্তুতি চলছে। যদিও বিয়ের তারিখ এখনও জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে, শীঘ্রই এই দম্পতি ভক্তদের জন্য একটি চমক উপহার দেবেন।

ঐন্দ্রিলার পোস্ট করা ভিডিও থেকে জানা গেছে, তাদের বিয়ের পোশাকের দায়িত্ব নিয়েছেন পোশাকশিল্পী অভিষেক রায়। ভিডিওতে ঐন্দ্রিলা নীল বেনারসি এবং সোনালি জরিতে বোনা শাড়ি, বিয়ের গহনা বেছে নিতে দেখা গিয়েছে। ধারণা করা হচ্ছে, বিয়ের দিন অঙ্কুশকে সনাতনী ধুতি-পাঞ্জাবিতে দেখা যাবে।

এদিকে, বিয়ের ঘোষণা দেওয়ার পর থেকেই তাদের ভক্তরা শুভেচ্ছা জানিয়ে ভাসিয়ে দিয়েছেন এই দম্পতিকে। দীর্ঘদিনের প্রেমের পর তারা একসঙ্গে বাকিটা জীবন কাটাবেন, এমনটাই প্রত্যাশা সবার।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা