ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

আমরা একের পর এক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি : ধর্ম উপদেষ্টা

  • আপলোড সময় : ৩০-১২-২০২৪ ০৫:৪৫:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৪ ০৫:৪৫:১৩ অপরাহ্ন
আমরা একের পর এক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি : ধর্ম উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, রাজনৈতিক অস্থিরতা নিরসন, অর্থনীতির উন্নতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হলে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা প্রয়োজন। তিনি আরও বলেন, বর্তমান সরকারের মেয়াদ কম, তাই এখন আমাদের সকলের উচিত ঐক্যবদ্ধ থাকা, কারণ সাম্প্রদায়িক শক্তি একত্রিত হয়ে জুলাই বিপ্লবের অর্জন নষ্ট করতে পারে।

সোমবার (৩০ ডিসেম্বর) সকালে পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদরাসায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খালিদ হোসেন এসব কথা বলেন। তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে একের পর এক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। প্রতি মাসে নতুন নতুন চ্যালেঞ্জ আসছে, যেমন মাজারে পাথর মারাসহ নানা ধরনের প্রতিবাদ ও বিদ্রোহ। তবে আল্লাহ তায়ালার রহমত এবং জনগণের সহযোগিতায় সব চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হয়েছে।

মতবিনিময় সভায় পটুয়াখালী ওয়ায়েজিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা শাহ মো. নেছারুল হকের সভাপতিত্বে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে