ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

তারুণ্যের উৎসবের উদ্বোধনী খামে প্রধান উপদেষ্টার স্বাক্ষর

  • আপলোড সময় : ৩০-১২-২০২৪ ০৫:৫৩:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৪ ০৫:৫৩:৩৬ অপরাহ্ন
তারুণ্যের উৎসবের উদ্বোধনী খামে প্রধান উপদেষ্টার স্বাক্ষর
‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর উদ্বোধনী খামে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার বিকেল ৫টায় রাষ্ট্রীয় বাসভবন যমুনায় অনুষ্ঠিত এই বিশেষ আয়োজনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে শুরু হওয়া এই উৎসবের মূল লক্ষ্য হচ্ছে তরুণদের মধ্যে খেলাধুলা ও সংস্কৃতির প্রসার ঘটানো। ৩০ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই কর্মসূচি আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে।

‘তারুণ্যের উৎসব ২০২৫’ তরুণদের জন্য আয়োজন করবে স্থানীয় ক্রীড়া টুর্নামেন্ট এবং কমিউনিটি ক্রিকেট ক্লিনিক, যা তাদের অংশগ্রহণ এবং ক্রীড়া দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। বিপিএল ২০২৫-এর সহযোগিতায় এই আয়োজনের মাধ্যমে তরুণরা আরও বেশি করে খেলাধুলায় যুক্ত হতে পারবেন এবং তাদের মনোবল ও আত্মবিশ্বাস বৃদ্ধির সুযোগ পাবে।

উৎসবে থাকবে বিভিন্ন ফ্যান জোন, যেখানে স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের স্টল থাকবে। এসব স্টল আঞ্চলিক রান্নার পরিচিতি ও স্থানীয় ব্যবসার প্রচারে সাহায্য করবে এবং দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরবে।

ফ্যান জোনে শিল্প প্রদর্শনীর আয়োজন করা হবে, যেখানে দেশীয় শিল্পীরা তাদের সৃষ্টিশীল কাজ প্রদর্শন করতে পারবেন। এটি স্থানীয় জনগণের সঙ্গে শিল্পীদের সংযোগ স্থাপনের পাশাপাশি, ঐতিহ্যবাহী ও আধুনিক শিল্পের মেলবন্ধন সৃষ্টি করবে।

এছাড়া, স্থানীয় জনগণ, স্কুল সংগঠন এবং স্বেচ্ছাসেবক দলগুলো ম্যাচের আগে ও পরে পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে স্টেডিয়ামগুলোকে পরিষ্কার রাখার কাজ করবে। এই উদ্যোগের মাধ্যমে তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে এবং একে অপরের প্রতি দায়িত্বশীলতার অনুভূতি তৈরি হবে।

এভাবে, ‘তারুণ্যের উৎসব ২০২৫’ হবে এক সেরা প্ল্যাটফর্ম, যা তরুণদের জন্য নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করবে এবং দেশের সাংস্কৃতিক ও ক্রীড়াগত উন্নয়নে অবদান রাখবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা