ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

মিয়ানমার সীমান্তে স্বরাষ্ট্র উপদেষ্টার সফরকালে ১৯ জনকে অপহরণ

  • আপলোড সময় : ৩০-১২-২০২৪ ০৬:০২:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৪ ০৬:০২:৩২ অপরাহ্ন
মিয়ানমার সীমান্তে স্বরাষ্ট্র উপদেষ্টার সফরকালে ১৯ জনকে অপহরণ
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের অবস্থা পর্যবেক্ষণ করতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা টেকনাফের সীমান্ত এলাকা পরিদর্শন করছিলেন, এমন সময়ে সশস্ত্র সন্ত্রাসীরা কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলার ইউনিয়নের জাদিমোরা পাহাড় থেকে ১৯ জন শ্রমিককে অপহরণ করে।

এ ঘটনা ঘটে সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে, যখন বনবিভাগের শ্রমিকরা পাহাড়ে গাছের চারা রোপণ কাজ করছিলেন। অপহৃতদের মধ্যে ৩ জন বনকর্মী এবং ১৬ জন শ্রমিক রয়েছেন, তবে তাদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানিয়েছেন, সন্ত্রাসীরা অস্ত্রের মুখে শ্রমিকদের অপহরণ করে গহীন পাহাড়ের দিকে নিয়ে গেছে। এ খবর পাওয়ার পর থেকে বনবিভাগ, পুলিশ, এবং স্থানীয়রা উদ্ধার অভিযানে নেমেছে।

বনবিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ জানান, এই শ্রমিকরা বন বিভাগের পরিচ্ছন্নতা কাজে নিয়োজিত ছিলেন। পুলিশ, এপিবিএন, র‌্যাব এবং স্থানীয় জনগণ পাহাড়ে উদ্ধার অভিযান চালাচ্ছে।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা