ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ইন্দোনেশিয়ায় জিম্মি ১২ বাংলাদেশি উদ্ধার, দম্পতি গ্রেফতার

  • আপলোড সময় : ৩০-১২-২০২৪ ০৬:২৯:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১২-২০২৪ ০৬:২৯:০৪ অপরাহ্ন
ইন্দোনেশিয়ায় জিম্মি ১২ বাংলাদেশি উদ্ধার, দম্পতি গ্রেফতার
ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম জাকার্তা গ্লোবের প্রতিবেদনে জানা যায়, রোববার (২৯ ডিসেম্বর) উত্তর সুমাত্রার পাদাংসিদিম্পুয়ান শহরের মাওয়ার স্ট্রিটে যৌথ অভিযান চালায় পুলিশ ও সামরিক বাহিনী। এই অভিযানে বাংলাদেশি নাগরিক মোহাম্মদ সোলেহ রাজা ও তার ইন্দোনেশীয় স্ত্রী নুর হালিমা সিতুমোরাং গ্রেফতার হয়। তাদের কাছ থেকে ছয়টি পাসপোর্ট এবং মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।

উদ্ধার হওয়া বাংলাদেশিরা জানান, সোলেহ ও তার স্ত্রী তাদের মালয়েশিয়ায় পাঠানোর জন্য অর্থ দাবি করে জিম্মি করে রেখেছিল। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে সন্দেহজনক বিদেশি উপস্থিতির তথ্য পাওয়ার পর পুলিশ অভিযান চালায়।

অভিযানের পর জানা যায়, বাংলাদেশিরা একটি এজেন্সির মাধ্যমে অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে ২৭ হাজার রিঙ্গিত (৭ লাখ ২১ হাজার টাকা) দিয়েছিলেন, কিন্তু তাদের সুমাত্রায় নিয়ে আসা হয়। পরে সোলেহ তাদের জানায়, মালয়েশিয়ায় নেওয়ার জন্য আরও ২ কোটি ১০ লাখ রুপিয়া (১ লাখ ৫৫ হাজার টাকা) দিতে হবে।

পুলিশ প্রধান উইরা প্রায়াত্না জানান, এই ঘটনায় তদন্ত চলছে। পাদাংসিদিম্পুয়ান জেলা পুলিশ ও উত্তর সুমাত্রা পুলিশ ইমিগ্রেশন অফিস একসঙ্গে কাজ করছে। মানবপাচারের অভিযোগে গ্রেফতার দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এবং অভিযোগ প্রমাণিত হলে তাদের ১০ বছরেরও বেশি কারাদণ্ড হতে পারে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা