ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

ইউক্রেনকে ফের বড় অঙ্কের সহায়তা দিলো যুক্তরাষ্ট্র

  • আপলোড সময় : ৩১-১২-২০২৪ ১১:০১:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৪ ১১:০১:৩৯ পূর্বাহ্ন
ইউক্রেনকে ফের বড় অঙ্কের সহায়তা দিলো যুক্তরাষ্ট্র
রাশিয়ার বিরুদ্ধে চলমান লড়াইয়ে ইউক্রেনকে আরও ২৫০ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে জানান, সহায়তা প্যাকেজে আকাশ প্রতিরক্ষার সরঞ্জাম, ড্রোন মোকাবিলার অস্ত্র, উচ্চ সঞ্চারণশীল আর্টিলারি রকেট সিস্টেমের প্রয়োজনীয় সরঞ্জাম, ট্যাংকবিরোধী অস্ত্র এবং কামানের গোলাবারুদ অন্তর্ভুক্ত রয়েছে।

বাইডেন প্রশাসনের বিদায়ী সময়ে এই সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়। এদিকে আগামী জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। তবে বাইডেন প্রশাসনের এই পদক্ষেপ ইউক্রেনের জন্য সহায়তা নিশ্চিত করার প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।

এরই মধ্যে ট্রাম্প ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের ত্রাণের স্তর এবং মাত্রা নিয়ে প্রশ্ন তুলেছেন। এতে ইউক্রেনের নেতৃত্বে শঙ্কা দেখা দিয়েছে যে, ট্রাম্প প্রশাসনে এই সহায়তা সীমিত বা বন্ধ হয়ে যেতে পারে।

অন্যদিকে, সোমবার ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, রাশিয়ার ছোঁড়া ৪৩টি ড্রোনের মধ্যে ২১টি ভূপাতিত করেছে। এগুলো দেশের উত্তর ও পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে আঘাত হানার উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। ওডেসা, চেরনিহিভ, নিপ্রোপেট্রোভস্ক, দোনেৎস্ক এবং খারকিভ অঞ্চলে ড্রোন ধ্বংসের ঘটনা ঘটে।

ওডেসার গভর্নর জানিয়েছেন, ধ্বংসাবশেষ পড়ে পাঁচটি বাসভবন ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একইভাবে খারকিভের গভর্নরও জানিয়েছেন, ড্রোন হামলার কারণে একটি ভবনে আগুন লাগলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়া-ইউক্রেন সীমান্তে বেলগরোদ অঞ্চলে তারা একটি ড্রোন প্রতিহত করেছে। কুরস্ক অঞ্চলে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে