ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সমর্থন চেয়েছে বাংলাদেশ

  • আপলোড সময় : ৩১-১২-২০২৪ ১১:২০:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৪ ১১:২০:০০ পূর্বাহ্ন
রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সমর্থন চেয়েছে বাংলাদেশ
বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং রোহিঙ্গা সংকট সমাধানে মালয়েশিয়ার সমর্থন চেয়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ সমর্থন চান বাংলাদেশে নবনিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মো. শুহাদা ওসমান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পররাষ্ট্রসচিব আসিয়ানের আসন্ন ২০২৫ সালের সভাপতিত্বের জন্য মালয়েশিয়াকে অভিনন্দন জানান। তিনি মালয়েশিয়ার প্রতি রোহিঙ্গা সংকট সমাধানে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে তিনি চলতি বছরের ৩১ মে মালয়েশিয়ায় যেতে না পারা ১৮ হাজার কর্মীর বিষয়ে সমাধানের ওপর জোর দেন।

পররাষ্ট্রসচিব দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনা দ্রুত শুরু করার প্রত্যাশা করেন। উভয় পক্ষ আগামী বছরের শুরুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরবর্তী পরামর্শ সভার জন্য আশাবাদ প্রকাশ করে।

মালয়েশিয়ার হাইকমিশনার জানান, তার দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলো শ্রম এবং রোহিঙ্গা ইস্যুতে কাজ করছে।

সাক্ষাতে উভয়পক্ষ জনশক্তি, বাণিজ্য, বিনিয়োগ এবং হালাল অর্থনীতিতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ

জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ