ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

রংপুরের কাছে হার ঢাকার, কোথায় ভুল দেখছেন বাবু

  • আপলোড সময় : ৩১-১২-২০২৪ ১১:২৮:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৪ ১১:২৮:১৪ পূর্বাহ্ন
রংপুরের কাছে হার ঢাকার, কোথায় ভুল দেখছেন বাবু
বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে শাকিব খানের মালিকানাধীন নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস রংপুর রাইডার্সের কাছে ৪০ রানে বড় ব্যবধানে হেরেছে। মাঠে বসে নিজের দলের হতাশাজনক পারফরম্যান্স দেখেছেন শাকিব খান। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং—কোনো দিক থেকেই প্রতিপক্ষের চাপে দাঁড়াতে পারেনি ঢাকা।

ম্যাচ শেষে দলের হার নিয়ে কথা বলেন অলরাউন্ডার আলাউদ্দিন বাবু। তিনি বলেন, "উইকেট বেশ ভালো ছিল। এর আগের ম্যাচেও একই ধরনের রান করা হয়েছে। তবে তানজিদ তামিমের উইকেট পড়ার পর নিয়মিত আমাদের উইকেট পড়তে থাকে, যা আমাদের পেছনে ফেলে দেয়।"

বাবুর মতে, উইকেট না হারালে জয় সম্ভব ছিল। তিনি বলেন, "মিডল অর্ডারের ব্যর্থতা বড় ভূমিকা রেখেছে। মিডল অর্ডারে যারা আছে, তারা যথেষ্ট সামর্থ্যবান। সোহানও তিন নম্বরে ব্যাট করে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে আগের টুর্নামেন্টগুলোতে।"

তবে প্রথম ম্যাচের পারফরম্যান্স দিয়ে পুরো দলকে বিচার করতে চান না বাবু। তিনি বলেন, "আমাদের বিদেশি খেলোয়াড়রা ভালো পারফর্মার। প্রথম ম্যাচে হয়তো ক্লিক করেনি। এখনও ১১টি ম্যাচ বাকি আছে। আমরা ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী।"

নিজের ফর্ম নিয়ে বাবু বলেন, "সিলেটে এনসিএল টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আমাকে এখানে সুযোগ করে দিয়েছে। প্রথমে আমাকে কেউ নেয়নি, পরে ভালো বোলিংয়ের কারণে ঢাকার দলে সুযোগ পাই। আমি চেষ্টা করেছিলাম সেই ফর্ম ধরে রাখতে। আশা করছি, পরের ম্যাচগুলোতে আরও ভালো কিছু করতে পারব।"

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু