ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন রাজ, আবারও সম্পর্কের গুঞ্জন রাজ-পরীর

  • আপলোড সময় : ৩১-১২-২০২৪ ১২:৩১:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৪ ১২:৩১:২৩ অপরাহ্ন
ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন রাজ, আবারও সম্পর্কের গুঞ্জন রাজ-পরীর
পরীমণি এবং শরিফুল রাজের প্রেম ও বিয়ের গল্প একসময় ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন তারা, মাত্র সাত দিনের পরিচয়ে। এরপর ২০২২ সালের ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে পুণ্য, কিন্তু সে সম্পর্ক বেশি দিন টিকেনি। এক বছর পর, ২০২৩ সালে তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। তবে তাদের একমাত্র সন্তান পুণ্যকে নিয়ে পরীমণি তার জীবনের বেশিরভাগ সময় কাটাচ্ছেন।

বিচ্ছেদের পর পরীমণি বারবার জানিয়েছেন, শরিফুল রাজ পিতৃস্বরূপ কোনো দায়িত্ব পালন করেননি। ছেলেকে নিজের কাছে রেখেছেন এবং সব দায়িত্ব একা সামলাচ্ছেন। এমনকি বিশেষ দিনেও রাজকে পুণ্যের পাশে দেখা যায়নি। এই বিষয়গুলো পরীমণির কাছে আক্ষেপ এবং ক্ষোভের কারণ ছিল।

তবে সম্প্রতি শরিফুল রাজ তার ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে পুণ্যকে তার সঙ্গে গাড়ির স্টিয়ারিংয়ে খুনসুটিতে মেতে উঠতে দেখা যায়। এই ভিডিওতে রাজ ক্যাপশন হিসেবে লিখেছেন, "আমার ছেলের প্রতি আমি কিভাবে ভালোবাসা প্রকাশ করতে পারি! পৃথিবীর কাছে আপনি একজন মানুষ হতে পারেন, কিন্তু একজনের কাছে আপনি হয়তো পৃথিবী। তোমাকে ভালোবাসি, আমার চ্যাম্প।" সঙ্গে তিনি নতুন বছরের শুভেচ্ছাও জানিয়েছেন।

এই ভিডিও প্রকাশের পর নেটিজেনরা প্রশ্ন তুলতে শুরু করেছেন, তাহলে কি রাজ ও পরীর সম্পর্ক আবার স্বাভাবিক হচ্ছে? কারণ পরীমণি বেশ কয়েকটি সাক্ষাৎকারে রাজের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন এবং বিচ্ছেদের পর তাদের সম্পর্কের কোনো উন্নতি হয়নি বলে জানান। এমনকি ২০২৩ সালের সেপ্টেম্বরে, পরীমণি তার প্রাক্তন স্বামীর সঙ্গে বিচ্ছেদের এক বছর পূর্তি উদযাপন করেছিলেন।

তবে, বিষয়টি নিয়ে পরীমণির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। বর্তমানে তারা দুজনেই নিজেদের কাজে মন দিয়েছেন এবং আলাদা জীবন যাপন করছেন। সন্তানকে ঘিরে নতুন গুঞ্জন উঠলেও, পরীমণি এবং রাজের সম্পর্কের ভবিষ্যৎ সম্পর্কে কিছুই স্পষ্ট নয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা