ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

থার্টি ফার্স্টে আতশবাজি ফোটালে এক মাসের জেল: অতিরিক্ত সচিব

  • আপলোড সময় : ৩১-১২-২০২৪ ১২:৩৬:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৪ ১২:৩৬:১৬ অপরাহ্ন
থার্টি ফার্স্টে আতশবাজি ফোটালে এক মাসের জেল: অতিরিক্ত সচিব
থার্টি ফার্স্ট নাইট এবং ইংরেজি নববর্ষ উদযাপনের সময় আতশবাজি ফোটানো নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার। পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন, আতশবাজি ফোটালে এক মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা করা হবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত এই ব্রিফিংয়ে তপন কুমার বিশ্বাস আরও বলেন, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে যথেষ্ট সংখ্যক ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে এবং শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালানো হবে। আতশবাজি ও পটকা ফোটানো একেবারে নিষিদ্ধ থাকবে। তিনি বলেন, "শব্দ দূষণের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে। শব্দ দূষণে হৃদরোগসহ নানা স্বাস্থ্যঝুঁকি তৈরি হয় এবং এমন পরিস্থিতিতে মানুষও মারা যেতে পারে।"

এছাড়া তিনি উল্লেখ করেন, আতশবাজি এবং পটকা বৈধভাবে আমদানি হয় না, বরং অবৈধভাবে এগুলো আনা হয়।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাংবাদিকদের জানান, "ঢাকাবাসীকে অনুরোধ করবো আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকতে।" তিনি আরও জানান, "গত এক সপ্তাহে পুলিশ ১৭২ কেজি আতশবাজি ও পটকা জব্দ করেছে এবং ৫ জনকে গ্রেফতার করেছে।"

ডিএমপি কমিশনার আরও বলেন, "সারা বিশ্বে আতশবাজি নির্দিষ্ট স্থানে উদযাপন করা হয়, কিন্তু বাংলাদেশে যত্রতত্র এটি ফোটানো হয়, তাই এটি নিষিদ্ধ করা হয়েছে। আগামী বছর নির্দিষ্ট স্থানে আতশবাজি ফোটানোর অনুমতি দেওয়ার পরিকল্পনা রয়েছে।"

থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে কোনো হুমকি নেই বলেও নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন