ঢাকা , বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ , ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা নির্বাচনে নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ চায় জাতিসংঘ ভোটের দিন যান চলাচলে মানতে হবে যে বিধিনিষেধ নির্বাচনি দায়িত্ব পালনকালে ২২ ধরনের কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একে-৪৭ থাকবে পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘নারী আমদানির’র প্রস্তাব দেয়ায় দ.কোরিয়ার নেতা বহিষ্কার বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায় সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ফ্ল্যাট পেল হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন যেভাবে ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার ঠাকুরগাঁওয়ে শাশুড়ির নির্বাচনি প্রচারণায় বিলেতি বউমা ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন মাঠে নামছে আজ ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া এবার নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট

রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় সংহতির বিকল্প নেই: নুর

  • আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০১:০৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০১:০৭:৩৮ অপরাহ্ন
রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় সংহতির বিকল্প নেই: নুর
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, রাষ্ট্র পুনর্গঠনে জাতীয় সংহতির বিকল্প নেই। তিনি রাষ্ট্রীয়ভাবে জুলাই অভুত্থানের ঘোষণাপত্র দেয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে বলেন, সংবিধান পুরোপুরি বাতিল না করে কিছু বিষয় সংশোধন করা যেতে পারে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর আল-রাজি কমপ্লেক্সে এক সংবাদ সম্মেলনে নূর বলেন, মুক্তিযুদ্ধ বাংলাদেশের ভিত্তি এবং এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, সংবিধান এখন পর্যন্ত সতেরোবার সংশোধন করা হয়েছে, এবং ফ্যাসিবাদী ধারার পরিবর্তন করা সম্ভব।

নুরুল হক নূর গণহত্যার বিচারে শেখ হাসিনাসহ অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে উল্লেখ করে বলেন, "যতক্ষণ পর্যন্ত তাদের বিচার হবে না, ততক্ষণ গণহত্যা বন্ধ হবে না এবং ফ্যাসিস্ট সরকারের উত্থান হবে।" তিনি বলেন, শুধু নির্বাচনই সমস্যার সমাধান করতে পারবে না, এর আগে হাসিনার বিচার এবং সংবিধানে সংস্কার আনতে হবে।

এ সময় তিনি সরকারের সমালোচনাও করেন এবং বলেন, "মানুষের প্রত্যাশা পাঁচ মাসের মধ্যে হোঁচট খেয়েছে।"

গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান জানান, নুরুল হক নূর গণঅধিকার পরিষদে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা