ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

জিমি কার্টারের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

  • আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০২:০৪:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০২:০৪:২৭ অপরাহ্ন
জিমি কার্টারের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজধানীর বারিধারায় মার্কিন দূতাবাসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর পর তিনি সেখানে খোলা শোক বইয়ে একটি শোকবার্তা লেখেন।

মার্কিন দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন প্রধান উপদেষ্টাকে দূতাবাসে স্বাগত জানান। এ সময়, ড. ইউনূস জিমি কার্টারের সঙ্গে তার বন্ধুত্বের কথা পুনরায় স্মরণ করেন এবং বলেন, তিনি একসময় জিমি কার্টারের জর্জিয়ার বাড়িতে গিয়েছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, "জিমি কার্টার ছিলেন মানবাধিকার, গণতন্ত্র ও শান্তির বিশ্ব চ্যাম্পিয়ন।" তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ার জন্য কার্টারের ভূমিকারও প্রশংসা করেন।

ড. ইউনূস ১৯৮৬ সালে প্রেসিডেন্ট কার্টারের বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন এবং কার্টার সেন্টারের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে তার প্রভাবশালী কাজের গভীর প্রশংসা করেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ২০২৩ সালের ২৯ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তিনি ১০০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৩৯তম প্রেসিডেন্ট হিসেবে তিনি ১৯৭৭ থেকে ১৯৮১ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা