ঢাকা , শুক্রবার, ২২ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে কমিশন চেয়ে করা রিট খারিজ করলো হাইকোর্ট মাঝ আকাশে বিমানে বিশৃঙ্খলার মাঝেই ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ মাথাবিহীন ৭ টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২ ঘণ্টার পর ঘন্টা বসে থাকছেন? ভয়াবহ বিপদের বিষয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর মাদারীপুরে ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস জুলাইয়ের গ্রাফিতি অপসারণে মেয়রের কোনো নির্দেশনা নেই : চসিক ওয়াশিংটনের ‘কঠোর ৫ দফা’ প্রত্যাখ্যান তেহরানের ‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের কঙ্গোতে ইবোলায় ৮০ জনের মৃত্যু, বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচওর আ. লীগ নেতার বিরুদ্ধে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ নাইক্ষ্যংছড়িতে অসুস্থ মা হাতির মৃত্যু, শাবকের কান্না ও আহাজারিতে ভারী লোকালয় দড়ি ছাড়াই ঘুরে বেড়ায় ১৩শ কেজির ‘নেইমার

আগারগাঁওয়ে ফায়ার স্টেশন চায় ইসি

  • আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০২:২০:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০২:২০:২৮ অপরাহ্ন
আগারগাঁওয়ে ফায়ার স্টেশন চায় ইসি
আগারগাঁওয়ের আশেপাশে কোনো ফায়ার স্টেশন না থাকার কারণে একটির প্রয়োজনীয়তা অনুভব করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন ভবনসহ কেপিআই এবং সিআইআইভুক্ত অতি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোর নিরাপত্তার জন্য এই ফায়ার স্টেশন নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। এজন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ইসির উপসচিব ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা শহিদ আব্দুস ছালাম একটি নির্দেশনা পাঠিয়েছেন, যাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে আগারগাঁও এলাকায় ফায়ার স্টেশন নির্মাণের ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। এই নির্দেশনা জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সচিবদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, আগারগাঁওয়ের প্রশাসনিক এলাকায় অতি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা রয়েছে, যেখানে কোনো দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড ঘটলে তাৎক্ষণিক উদ্ধার ও অগ্নি নির্বাপণ কার্যক্রম শুরু করার জন্য ফায়ার স্টেশনটির প্রয়োজন। বর্তমানে, দূরবর্তী কোনো ফায়ার স্টেশন থেকে সহায়তা আসতে সময় লাগতে পারে, যা রাষ্ট্রীয় সম্পদ বা মানুষের প্রাণের ক্ষতির ঝুঁকি বাড়াতে পারে।

এ কারণে, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) আগারগাঁও এলাকায় ফায়ার স্টেশন নির্মাণের জন্য মৌখিক নির্দেশনা দিয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘হানিমুন’-এর জন্য  ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে  কানাডার নারসিসে

‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে