ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের ২ ডিসি প্রত্যাহার রাজধানীতে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ নজিরবিহীন জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই

নড়াইলে সাংবাদিক সজিবকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক

  • আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০২:৪০:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০২:৪০:২১ অপরাহ্ন
নড়াইলে সাংবাদিক সজিবকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক
নড়াইলে সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিবকে দুর্বৃত্তরা কুপিয়ে গুরুতর আহত করেছে। গত সোমবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নড়াইলের শেখ রাসেল সেতুর ওপরে এ হামলার ঘটনা ঘটে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সৈয়দ সজিবুর রহমান সজিব লোহাগড়া উপজেলার যোগিয়া গ্রামের মৃত হান্নান আলীর ছেলে এবং তিনি বেসরকারি চ্যানেল সময় টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সোমবার রাতে তিনি মোটরসাইকেলে লোহাগড়ার নিজ বাড়ি থেকে নড়াইলের দিকে আসছিলেন। পথিমধ্যে শেখ রাসেল সেতুর ওপরে পৌঁছালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে পেটে, পায়ে ও হাতে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা এবং পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম জানান, পুলিশ দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা শুরু করেছে।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নড়াইলের সাংবাদিক সমাজ একটি বিবৃতি দিয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

কমেন্ট বক্স
চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার

চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার