ঢাকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহতদের লাশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ ন্যাশনাল ব্যাংকে আবেদন শুরু, টাকা তোলা যাবে ১৫ অক্টোবর থেকে নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু সৌদি আরবে বিমানবন্দরে হামলা, বাতিল ঢাকার ৯ ফ্লাইট সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে চাই: এলজিআরডি প্রতিমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই ৪ দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ ৪০ মিনিট বন্ধ থাকার পর খুলল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে দিল্লিতে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটক বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় সৌদি আরবের পাশে থাকবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কেন্দ্রে বসার পর এল নিয়োগ পরীক্ষা স্থগিতের খবর, সড়ক অবরোধ পরীক্ষার্থীদের স্কুলছাত্রী তাজমিনকে হত্যার আগে ধর্ষণও করেন সিএনজিচালক সুমন: পুলিশ রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন

আ.লীগ স্বাধীনতার ফসল ভারতের হাতে তুলে দিয়েছিল : জামায়াত আমির

  • আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০২:৫০:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০২:৫০:১৮ অপরাহ্ন
আ.লীগ স্বাধীনতার ফসল ভারতের হাতে তুলে দিয়েছিল : জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতার ফসল বাংলাদেশের মানুষের পকেটে এবং ঘরে পৌঁছায়নি, বরং এটি একটি গোষ্ঠী হাইজ্যাক করে ভারতের হাতে তুলে দিয়েছিল। তিনি ৩১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, "১৯৭১ সালে এই জাতি স্বাধীনতা এনেছিল, কিন্তু স্বাধীনতার মর্মবাণী কেঁদেছে। স্বাধীনতার ফসল বাংলাদেশের মানুষের পকেটে এবং ঘরে উঠেনি। আওয়ামী লীগ স্বাধীনতার ফসলকে হাইজ্যাক করে ভারতের হাতে তুলে দিয়েছিল। এর প্রমাণ হিসেবে তিনি ভারতের প্রধানমন্ত্রীকে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারতীয় সৈন্য ও সেনাপতিদের বিজয়ের শুভেচ্ছা জানানো এবং ভারতীয় বিজয় দিবস বলার বিষয়টি তুলে ধরেন।"

তিনি ছাত্রলীগের কর্মকা-ের সমালোচনা করে বলেন, তারা বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দখল করে নিয়েছিল এবং কোমলমতি মেয়েদের বিদ্যাপীঠে অত্যাচার করেছে। তিনি আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সবার আগে "মেরামত" করার জন্য ইসলামী ছাত্রশিবিরসহ অন্যান্য ছাত্র সংগঠনগুলোর নেতাদের আহ্বান জানান।

ডা. শফিকুর রহমান শিক্ষাপ্রতিষ্ঠানে শুধুমাত্র শিক্ষা এবং শিক্ষার চর্চা হওয়া উচিত বলে মন্তব্য করেন। তিনি বলেন, "শিক্ষাপ্রতিষ্ঠান যদি সঠিকভাবে গড়ে তোলা না যায়, তবে জাতি বার-বার পথ হারাবে।"

সদস্য সম্মেলনে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম, সেক্রেটারি জাহিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানসহ জামায়াত-শিবিরের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ওয়াল্টনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী

ওয়াল্টনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী