ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

জবির প্রধান ফটকে ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান

  • আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০৩:৩০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০৩:৩০:৫৭ অপরাহ্ন
জবির প্রধান ফটকে ছাত্রদলের পদবঞ্চিত নেতাদের অবস্থান
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে আন্দোলন সংগ্রামে সর্বোচ্চ ত্যাগীদের মূল্যায়ন করে গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক কমিটি গঠনের দাবিতে ৩১ ডিসেম্বর, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন পদবঞ্চিত শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

প্রায় ৪০-৫০ জন নেতাকর্মী দুপুরে ফটকের সামনে বসে পড়েন এবং তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন, যেমন ‘পকেট কমিটি মানি না, মানব না’, ‘বিতর্কিত কমিটি মানি না, মানব না’, ‘গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক কমিটি চাই’।

পদবঞ্চিত নেতাকর্মীদের অভিযোগ, সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় নেতাদের উপেক্ষা করা হয়েছে এবং কমিটিতে তুলনামূলক নিষ্ক্রিয়, বিতর্কিত, এমনকি ছাত্রলীগ থেকে আসা কর্মীদের পদায়ন করা হয়েছে। এছাড়া, পুরোনো পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে চাকরিজীবী, বিবাহিত ও বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে বলে তারা দাবি করেন।

জবি ছাত্রদলের সদ্য সাবেক ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক মোসাব্বির মিল্লাত পাটোয়ারী অভিযোগ করেন, নবগঠিত আহ্বায়ক কমিটিতে তাকে বাদ দেওয়া হয়েছে এবং ৯ম ও ১১ ব্যাচের নেতাদেরও মাইনাস করা হয়েছে, যা স্পষ্ট বৈষম্য এবং এর বিরুদ্ধে তারা আন্দোলন অব্যাহত রাখবেন।

এছাড়া, ২৪ ডিসেম্বর ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ৪৫ দিনের মধ্যে সম্মেলনের উদ্দেশ্যে জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিল। এরপর থেকেই নতুন কমিটিকে কেন্দ্র করে নানা অভিযোগ ও অসন্তোষ প্রকাশ পেতে থাকে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা