ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬ , ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয় আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত: ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় নতুন মোড়, ভ্যান্সের সুইজারল্যান্ড সফর স্থগিত রেমিট্যান্সে সুবাতাস, ১৭ দিনে এলো ১৮২ কোটি ডলার সিলেটে পৌঁছে সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী গ্যালারিতে বসে ছেলের খেলা দেখছিলেন জিনেদিন জিদান গণমাধ্যম কমিশন হবে সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান : তথ্যমন্ত্রী তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ শুরু অস্ট্রেলিয়ার শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ আজ ১০ অঞ্চলের নদীবন্দরে এক নম্বর সংকেত বিশ্ববাজারে সোনার দাম কমছে কেন জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল: বুবলী বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল

নতুন প্রধানের নাম ঘোষণা করল লেবাননের সশস্ত্র গোষ্ঠী

  • আপলোড সময় : ২৯-১০-২০২৪ ০৪:০০:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৪ ০৪:০০:৪৭ অপরাহ্ন
নতুন প্রধানের নাম ঘোষণা করল লেবাননের সশস্ত্র গোষ্ঠী
লেবাননের শক্তিশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন শেখ নাঈম কাশেম, যিনি এর আগে দলের উপপ্রধানের দায়িত্বে ছিলেন। 

ইসরায়েলের সাম্প্রতিক হামলায় দলটির সাবেক প্রধান হাসান নাসরুল্লাহ ও তার সম্ভাব্য স্থলাভিষিক্ত হাসিম সাফিউদ্দিন নিহত হওয়ার পর অবশেষে নাঈম কাশেমকে প্রধানের দায়িত্ব দেওয়া হয়।

নাঈম কাশেম টেলিভিশনে তার সাম্প্রতিক ভাষণে ইসরায়েলের ওপর তাদের সামরিক শক্তি অক্ষত থাকার ঘোষণা দেন এবং তাদের ওপর হামলা চালানো হলে তারা প্রতিরোধে প্রস্তুত বলে জানান। 

ইসরায়েল দাবি করেছে যে তারা হিজবুল্লাহকে দুর্বল করেছে, তবে এরই মধ্যে হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে শত শত রকেট নিক্ষেপ করেছে এবং তাদের স্থল হামলার পরিকল্পনাও প্রতিহত করেছে।

নাঈম কাশেমের জন্ম ১৯৫৩ সালে লেবাননের বৈরুতে, এবং তার রাজনৈতিক জীবন শুরু হয় শিয়া আন্দোলনের মাধ্যমে। ইরানের ইসলামি বিপ্লবের পর হিজবুল্লাহর জন্মলগ্ন থেকেই তিনি এর সাথে যুক্ত ছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ