ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

নেতানিয়াহু আন্ডারগ্রাউন্ডে

  • আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০৩:৫৪:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০৩:৫৪:০৩ অপরাহ্ন
নেতানিয়াহু আন্ডারগ্রাউন্ডে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফল প্রোস্টেট অপসারণের খবর পাওয়া গেছে। চিকিৎসকদের মতে, অস্ত্রোপচারটি সফল হয়েছে এবং তিনি এখন সুস্থ আছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, জেরুজালেমের হাদাসাহ মেডিকেল সেন্টারে রোববার এই অস্ত্রোপচার করা হয়। নেতানিয়াহুকে বর্তমানে হাসপাতালের ভূগর্ভস্থ ইউনিটে রাখা হয়েছে। এটি শত্রুদের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি থেকে সুরক্ষার জন্য।

৭৫ বছর বয়সী নেতানিয়াহু দীর্ঘদিন ধরে বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হচ্ছেন। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার ওপর সাম্প্রতিক যুদ্ধের চাপ এবং তার দীর্ঘ কর্মঘণ্টার প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সম্প্রতি জানিয়েছিলেন যে, অসুস্থতা সত্ত্বেও তিনি দিনে প্রায় ১৮ ঘণ্টা কাজ করেন।

হাদাসাহ মেডিকেল সেন্টারের ইউরোলজি বিভাগের প্রধান ডা. ওফের গোফ্রিট এক বিবৃতিতে জানান, "অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। নেতানিয়াহুর কোনো ক্যান্সার বা ম্যালিগন্যান্সির ঝুঁকি নেই।"

নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয়েছে যে, তিনি চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অস্ত্রোপচার–পরবর্তী অবস্থায় তাকে কয়েক দিন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে।

এই সফল অস্ত্রোপচার নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলি প্রশাসনের জন্য একটি স্বস্তির খবর হলেও তার দ্রুত সুস্থতা এবং কর্মক্ষমতার পুনঃপ্রতিষ্ঠা দেশটির জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম