ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার

  • আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০৫:০৭:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০৫:০৭:৫৯ অপরাহ্ন
পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার
কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত "মার্চ ফর ইউনিটি" অনুষ্ঠানের উদ্বোধন করেছেন মিরপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত শহীদ শাহরিয়ার হাসান আলভীর বাবা আবুল হাসান। উদ্বোধনী বক্তব্যে তিনি দীর্ঘ পাঁচ মাসেও হত্যাকাণ্ডের বিচার না হওয়া নিয়ে তীব্র আক্ষেপ প্রকাশ করেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেল চারটায় শহীদ মিনারে এই আয়োজন শুরু হয়।

আবুল হাসান বলেন, "আমার আদরের ধন শহীদ আলভি গত ৪ আগস্ট মিরপুর ১০ নম্বরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়। শহীদের পিতা হিসেবে শুধু বলতে চাই—শহীদ পরিবারই বুঝে শহীদ পরিবারের যন্ত্রণা। যারা সন্তান হারিয়েছে, তারা জানে এই শূন্যতা কতটা কষ্টের। আমাদের কান্না থামছে না, এই শোক কোনোদিন কাটবে না।"

তিনি আরও অভিযোগ করেন, "জুলাই-আগস্টে খুনি হাসিনা নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছে। তাদের হেলমেট বাহিনী আমাদের সন্তানদের পাখির মতো গুলি করে হত্যা করেছে। আমরা চাই, হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার ফাঁসি কার্যকর করা হোক। তাহলেই শহীদদের আত্মা শান্তি পাবে।"

হুঁশিয়ারি দিয়ে আবুল হাসান বলেন, "অনতিবিলম্বে শেখ হাসিনাসহ দোসরদের বিচার করা না হলে শহীদ পরিবারের সদস্যরা রাজপথে নামতে বাধ্য হবে। আমরা বিচারের নামে প্রহসন চাই না। খুনিদের বিচার করুন। আমাদের বাধ্য করবেন না আবারও আন্দোলনে নামতে।"

অনুষ্ঠানে উপস্থিত অনেকেই এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন এবং শহীদদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে