ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

প্রধান উপদেষ্টার বক্তব্যে জানানো সময় অনুযায়ী নির্বাচনী প্রস্তুতি নেওয়া হচ্ছে: সিইসি

  • আপলোড সময় : ৩১-১২-২০২৪ ০৬:১৫:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩১-১২-২০২৪ ০৬:১৫:৩৭ অপরাহ্ন
প্রধান উপদেষ্টার বক্তব্যে জানানো সময় অনুযায়ী নির্বাচনী প্রস্তুতি নেওয়া হচ্ছে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এক মতবিনিময় সভায় জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে, তবে নির্বাচন কমিশন এখনও নির্বাচনের তারিখ নির্ধারণ করেনি। তিনি বলেন, "প্রধান উপদেষ্টার বক্তব্যে জানানো সময় অনুযায়ী নির্বাচনী প্রস্তুতি নেওয়া হচ্ছে।"

সিইসি আরও বলেন, "নির্বাচন কমিশন সংস্কারসহ বিভিন্ন কমিশনের রিপোর্ট হাতে পেলেই নির্বাচন কবে হবে তা ধারণা করা যাবে। আমরা নির্বাচনী প্রস্তুতি গ্রহণের জন্য কাজ করছি।"

নাসির উদ্দীন আরও জানান, "বড় রাজনৈতিক দলগুলো স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে না, তারা জাতীয় সংসদ নির্বাচনের দাবি করছে। তাই স্থানীয় সরকার নির্বাচন নয়, বরং জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেই আমরা প্রস্তুতি নিচ্ছি। আশা করছি, মার্চ মাসের ২ তারিখে ভোটার তালিকা সম্পন্ন হবে এবং তারপর তা হালনাগাদ করে প্রকাশ করা হবে।"

তিনি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এছাড়া, কুমিল্লা অঞ্চলের (কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা) নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-সংক্রান্ত বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার সভাপতিত্ব করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে