ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

বিচ্ছেদের আইনি লড়াইয়ে ইতি টানলেন ‘ব্র্যাঞ্জেলিনা’

  • আপলোড সময় : ০১-০১-২০২৫ ০৯:৫৪:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৫ ০৯:৫৪:২০ পূর্বাহ্ন
বিচ্ছেদের আইনি লড়াইয়ে ইতি টানলেন ‘ব্র্যাঞ্জেলিনা’
বছরের শেষ দিনে সুখবর দিলেন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি। অভিনেতা ও প্রাক্তন স্বামী ব্র্যাড পিটকে ডিভোর্স দেয়ার পর দীর্ঘ ৮ বছর আইনি জটিলতায় লড়াই করছিলেন তারা। অবশেষে বিচ্ছেদের আনুষঙ্গিক বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন এ দুই সেলিব্রেটি।মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এ খবর সংবাদমাধ্যমে নিশ্চিত করেন অ্যাঞ্জেলিনার আইনজীবী। খবর মার্কা।জানা যায়, বিবাহবিচ্ছেদের পর নানা বিষয়ে মতানৈক্য ছিল পিট ও জোলির। তবে অবশেষে সে মতানৈক্য ঘুচিয়ে বিচ্ছেদ এগরিমেন্টে স্বাক্ষর করেছেন তারা।সোমবার (৩০ ডিসেম্বর) বিবাহবিচ্ছেদ এগরিমেন্টে উভয়েই স্বাক্ষর করার মাধ্যমে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত করলেন হলিউডের সবচেয়ে গ্লামারস দম্পতি হিসেবে খ্যাত এ তারকা জুটি।
 
মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ সিনেমায় একসঙ্গে অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েন ‘ব্র্যাঞ্জেলিনা’খ্যাত এ দুই তারকা। ২০১৪ সালে ভালোবেসে বিয়ে করেন। তবে বিয়ের দুই বছর পেরোতেই দাম্পত্য কলহের জেরে ২০১৬ সালে আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন জোলি।তারকা দম্পতির নিজেদের ও দত্তক নিয়ে মোট ছয় সন্তান রয়েছে। বিবাহবিচ্ছেদের পর সন্তানের দেখভালের দায়িত্বে কে পাবেন এ বিষয়ে দীর্ঘ ৮ বছরে তিক্ত আইনি লড়াইয়ে নামেন দুই তারকা। আর্থিক বিষয়েও ছিল তাদের মতানৈক্য। অবশেষে নতুন বছর আসার আগেই সে ঝামেলা চুকিয়ে নেন পিট ও জোলি।
 
উল্লেখ্য, পিট ও জোলির বিয়ে প্রথম নয়। জোলিকে বিয়ের আগে অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনকে বিয়ে করেছিলেন পিট। আর পিটকে বিয়ের আগে বিলি বব থর্নটন ও জনি লি মিলারকে বিয়ে করেছিলেন জোলি। সেদিক থেকে এবারের বিবাহবিচ্ছেদ পিটের দিক থেকে দ্বিতীয় এবং জোলির দিক থেকে তৃতীয়।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা