ঢাকা , বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ , ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা নির্বাচনে নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ চায় জাতিসংঘ ভোটের দিন যান চলাচলে মানতে হবে যে বিধিনিষেধ নির্বাচনি দায়িত্ব পালনকালে ২২ ধরনের কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একে-৪৭ থাকবে পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘নারী আমদানির’র প্রস্তাব দেয়ায় দ.কোরিয়ার নেতা বহিষ্কার বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায় সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ফ্ল্যাট পেল হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন যেভাবে ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার ঠাকুরগাঁওয়ে শাশুড়ির নির্বাচনি প্রচারণায় বিলেতি বউমা ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন মাঠে নামছে আজ ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া এবার নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট

 ২০২৫ সালের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটি: জরিপ

  • আপলোড সময় : ০১-০১-২০২৫ ১০:০৭:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৫ ১০:০৭:০০ পূর্বাহ্ন
 ২০২৫ সালের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা ৮০৯ কোটি: জরিপ
নতুন বছরের প্রথম দিনে বিশ্বের মোট জনসংখ্যা ৮০৯ কোটি হতে পারে বলে জানিয়েছে ইউএস সেন্সাস ব্যুরো। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় জন জরিপ সংস্থার প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।প্রতিবেদনে বলা হয়, এ বছর বিশ্বজুড়ে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ০.৯ শতাংশ, যা ২০২৩ সালের চেয়ে সামান্য কম। ২০২৪ সালে বিশ্বেজুড়ে জনসংখ্যা বেড়ে ৭ কোটি ১০ লাখের বেশি হয়েছে। অন্যদিকে ২০২৩ সালে বিশ্বে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল ৭ কোটি ৫০ লাখ।

২০২৫ সালের জানুয়ারিতে বিশ্বে প্রতি সেকেন্ডে গড়ে ৪ দশমিক ২ জন শিশু জন্মাবে এবং ২ জন শিশুর মৃত্যু হবে বলে জরিপে অনুমান করা হয়েছে।তবে এই হিসাবে তারতম্য হতে পারে। কারণ জনসংখ্যা বিষয়ক বিভিন্ন বৈশ্বিক জরিপ বলছে, বছরের ১২ মাসের প্রত্যেকটিতে বৈশ্বিক জন্মহার ও মৃত্যুহার ভিন্ন ভিন্ন হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বেড়েছে ২৬ লাখ। নতুন বছরের প্রথম দিনে দেশটির মোট জনসংখ্যা হতে পারে ৩৪ কোটি ১০ লাখ।২০২৫ সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে প্রতি ৯ সেকেন্ডে একটি শিশু জন্ম নিবে। অন্যদিকে প্রতি ৯.৪ সেকেন্ডে একজনের মৃত্যু হবে বলে অনুমান ইউএস সেন্সাস ব্যুরোর।আন্তর্জাতিক অভিবাসনের কারণে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা প্রতি ২৩.২ সেকেন্ডে একজন করে বৃদ্ধি পেতে পারে। আর জন্ম, মৃত্যু ও অভিবাসন মিলিয়ে প্রতি ২১.২ সেকেন্ডে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বৃদ্ধি পেতে পারে একজন।

২০২০ সালের পর ২.৯ শতাংশ হারে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল প্রায় ৯৭ লাখ। ২০১০ এর দিকে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ৭.৪ শতাংশ, যা ১৯৩০-এর দশকের পর সর্বনিম্ন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা