ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

নববর্ষের প্রথম দিন ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’

  • আপলোড সময় : ০১-০১-২০২৫ ১০:২৭:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৫ ১০:২৭:৫১ পূর্বাহ্ন
নববর্ষের প্রথম দিন ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’
খ্রিষ্টীয় নববর্ষ ২০২৫ সালের প্রথম দিন আজ। নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে হচ্ছে বর্ষবরণ। গতরাতে ঘড়ির সেকেন্ডের কাঁটা রাত ১২টায় পৌঁছতেই আতশবাজির ঝলকে রঙিন হয়ে ওঠে ঢাকার আকাশ। এর সঙ্গে ছিল পটকার শব্দ। এদিকে, বুধবার সকালে ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।খুবই অস্বাস্থ্যকর বায়ুর মান নিয়ে বায়ুদূষণের তালিকায় আজ ঢাকার অবস্থান ষষ্ঠ। অন্যদিকে, তলিকার শীর্ষে রয়েছে জার্মানির মিউনিখ শহর।

বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টা ৩৮ মিনিটের দিকে এসব তথ্য জানিয়েছে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার।
সংস্থাটির সূচক বলছে, আজ বায়ুদূষণের দিক দিয়ে ঢাকার স্কোর ২২৪। যা বায়ুর মান পরিমাপের ক্ষেত্রে খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। শীর্ষে থাকা মিউনিখের ৩৪০। শহরটির বায়ুর এই মানকে বিপর্যয়কর হিসেবে দেখিয়েছে আইকিউএয়ার।

এরপরে দ্বিতীয় অবস্থানে রয়েছে, ভিয়েতনামের হ্যানয়। এই শহরটির দূষণ স্কোর ২৫৫ অর্থাৎ সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় নম্বরে রয়েছে উগান্ডার কামপালা, চতুর্থ নম্বরে ইতালির মিলানো এবং পঞ্চম কসোভোর প্রিস্টিনা।স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল স্বাস্থ্যের ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর হলে ওই বায়ু সব ধরণের স্বাস্থ্যের মানুষের জন্যই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে অত্যন্ত অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা বিপর্যয়কর বলে বিবেচিত হয়।

 

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম