ঢাকা , শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ , ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিহত হওয়ার আগে তোলা খামেনির জীবনের শেষ ছবি প্রকাশ করল ইরান শেরপুরে আবাসিক ভবনে ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা শেরপুরে আবাসিক ভবনে ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা সাতসকালে ৬৫৯০ টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত? এপ্রিলেও আছে লম্বা ছুটির সুযোগ আসছে ‘ফুয়েল কার্ড’, যে সুবিধা পাবেন ট্রাম্প যুদ্ধ বন্ধের কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে পেন্টাগন বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন ভারতে বাস ও লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ১২ স্বাধীনতা দিবসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দৌলতদিয়া ঘাটে বাসডুবি - প্রাণহানি বেড়ে ২৫, শনাক্ত ২৩ যাত্রীর পরিচয় তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল, সুখী সমৃদ্ধ দেশ গড়বেন তিনি: মির্জা ফখরুল গুগল ডুডলে নীল আকাশে উড়ছে বাংলাদেশের পতাকা মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সেই বাসচালকের মরদেহ উদ্ধার তেল আবিবের আকাশে উড়ছে হাজার হাজার কাক, ‘মহাপ্রলয়ের ইঙ্গিত’ ভাবনায় আতঙ্কে ইসরায়েলিরা দৌলতদিয়ায় বাস দুর্ঘটনায় হতাহতদের আর্থিক সহায়তা ঘোষণা মা আমাকে জানালা দিয়ে বের করে দেয়, সাঁতরে উপরে এসে মাকে খুঁজে পাচ্ছি না যুক্তরাষ্ট্রের বিশেষ দূত চার্লস হার্ডারের সঙ্গে ডা. জুবাইদা রহমানের বৈঠক

টোল প্লাজায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ

  • আপলোড সময় : ০১-০১-২০২৫ ১০:৫৮:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৫ ১০:৫৮:২৭ পূর্বাহ্ন
টোল প্লাজায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসচাপায় নিহত প্রত্যেকের পরিবারকে কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে আইনি নোটিশ দেওয়া হয়েছে।  বিভিন্ন সংবাদমাধ্যমে এই দুর্ঘটনা নিয়ে প্রকাশিত খবরের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান, হাইওয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শককে ই-মেইলে নোটিশটি পাঠানো হয়। একটি মানবাধিকার সংগঠনের পক্ষে নোটিশটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ হুমায়ন কবির পল্লব। গত ২৭ ডিসেম্বর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সড়কের টোল প্লাজায় থেমে থাকা প্রাইভেট কার ও মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় বেপারী পরিবহনের একটি বাস।

এতে ছয়জনের মৃত্যু হয়। নোটিশে বলা হয়, সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী মানুষের জীবনধারণের অধিকার অন্যতম একটি মৌলিক অধিকার। বাস মালিক, চালক, সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও হাইওয়ে পুলিশের চরম অবহেলার কারণেই দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে, বাসটির ফিটনেস সনদ ছিল না।

চালকের ড্রাইভিং লাইসেন্সও ছিল মেয়াদ উত্তীর্ণ। তা ছাড়া বাসটির চালক স্বীকার করেছেন, তিনি একজন গাঁজাসেবী।  নোটিশে বলা হয়েছে, বাসের ফিটনেস ও চালকের ড্রাইভিং লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষের চরম অবহেলার কারণে ছয়জন মানুষের মৃত্যু হয়েছে। বাসের ফিটনেস সনদ উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই সড়ক পরিবহন কর্তৃপক্ষের উচিত ছিল বাসটির নিবন্ধন বাতিল করা।
আর হাইওয়ে পুলিশের দায়িত্ব ছিল বাসটির ফিটনেস এবং চালকের ড্রাইভিং লাইসেন্স নিরীক্ষা করা। তা ছাড়া বাস মালিক ফিটনেসহীন যান রাস্তায় নামিয়ে এবং বৈধ লাইসেন্স ছাড়া চালককে দিয়ে বাস চালিয়ে চরম বেআইনি কাজ করেছেন।

কমেন্ট বক্স
নিহত হওয়ার আগে তোলা খামেনির জীবনের শেষ ছবি প্রকাশ করল ইরান

নিহত হওয়ার আগে তোলা খামেনির জীবনের শেষ ছবি প্রকাশ করল ইরান