ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

ঠাণ্ডায় জমে মারা গেল গাজার বাস্তুচ্যুত নবজাতক, লড়ছে তার যমজ

  • আপলোড সময় : ০১-০১-২০২৫ ১১:১৭:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৫ ১২:২১:০৫ অপরাহ্ন
ঠাণ্ডায় জমে মারা গেল গাজার বাস্তুচ্যুত নবজাতক, লড়ছে তার যমজ
ফিলিস্তিনি ছিটমহল গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুতদের একটি আশ্রয় শিবিরে তীব্র ঠাণ্ডার মধ্যে ভারি বৃষ্টিতে বিপর্যস্ত এক পরিবারের যমজ দুই নবজাতকের একজন হাইপোথার্মিয়ায় মারা গেছে, অপর শিশুটিও সঙ্কটজনক অবস্থায় আছে।রয়টার্স জানিয়েছে, রোববার স্থানীয় সময় ভোরে ইয়াহিয়া আল-বাতরান ও তার স্ত্রী নৌরা তাদের নবজাতক যমজ দুই ছেলে জুমা ও আলিকে ঘুম থেকে জাগানোর চেষ্টা করছিল। এক মাস বয়সী ওই দুই ভাই শিবিরের অস্থায়ী তাঁবুতে একইসঙ্গে ঘুমিয়ে ছিল।

আগের দিন তীব্র শীতের মধ্যেই পুরো এলাকাজুড়ে ভারি বৃষ্টি হয়েছে। এতে তাঁবুর মধ্যে পানি জমে দুর্দশার চরম হয়েছে। কিন্তু এরপরে যা ঘটেছে তা আরও মারাত্মক।আল-বাতরান রয়টার্সকে বলেন, “সে (নৌরা) জানায়, সে জুমাকে জাগানোর অনেক চেষ্টা করছে, কিন্তু ওর ঘুম ভাঙছে না। আমি তখন আলির কথা জিজ্ঞেস করলাম আর সে জানালো, সেও উঠছে না। আমি জুমাকে তুলে ধরলাম, তার মুখ সাদা আর সে তুষারের মতো জমে গেছে, যেন বরফ, জমাট।”

একমাস বয়সী জুমা হাইপোথার্মিয়ায় মারা গেছে। চিকিৎসকরা জানান, গত কয়েকদিনে গাজায় শীতে জমে ছয় ফিলিস্তিনির শিশুর মৃত্যু হয়েছে, জুমা তাদের একজন।সোমবার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আলি সঙ্কটজনক অবস্থায় ছিল।গাজায় যুদ্ধের মধ্যে এটি দ্বিতীয় শীত ঋতু। ভূখণ্ডটির লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনির জন্য এই আবহাওয়া আরও দুর্ভোগ বয়ে এনেছে। আর এদিকে যুদ্ধবিরতির চেষ্টা বারবার মুখ থুবড়ে পড়ছে।জুমা আল-বাতরানের মৃত্যু দেখিয়েছে ঝুঁকির মুখে থাকা গাজার উদ্বাস্তু পরিবারগুলো কী মারাত্মক পরিস্থিতির মোকাবেলা করছে।

ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, খাবার, পানি, চিকিৎসা উপকরণ ও আশ্রয়কেন্দ্রের জন্য সরবরাহ বহন করা হাজার হাজার ট্রাককে গাজায় প্রবেশের অনুমতি দিয়েছে তারা। কিন্তু আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো বলছে, ইসরায়েলি বাহিনীগুলো ত্রাণ বিতরণে বাধা দিয়ে গাজার মানবিক সংকটকে আরও নাজুক করে তুলছে।ইয়াহিয়া আল-বাতরানের পরিবার যুদ্ধের প্রথমদিকে গাজার উত্তরাঞ্চলীয় শহর বেইত লাহিয়া থেকে পালিয়ে এসেছিল। তখন ইসরায়েলি কর্তৃপক্ষ মধ্য গাজার বালিয়াড়ি ও ছোট ছোট ঝোঁপঝাড়ে ভরা খোল জায়গা আল-মাঘাজিকে ‘মানবিক অঞ্চল’ বলে ঘোষণা করেছিল। আল-বাতরানের পরিবারে এসে এখানেই আশ্রয় নিয়েছিল।পরে আল-মাঘাজি ক্রমাগতভাবে অনিরাপদ হয়ে ওঠার পর তারা নিকটবর্তী দিয়ের আল-বালাহ শহরের আশ্রয় শিবিরে চলে যায়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন