ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ইসরায়েলি হামলায় গাজার হাসপাতালগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে: জাতিসংঘ

  • আপলোড সময় : ০১-০১-২০২৫ ১১:৪৬:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৫ ১১:৪৬:৩৮ পূর্বাহ্ন
ইসরায়েলি হামলায় গাজার হাসপাতালগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে: জাতিসংঘ
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলের সামরিক বাহিনীর একের পর এক হামলা এবং আশপাশের এলাকায় চলমান সামরিক অভিযান গাজার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।

জাতিসংঘের মানবাধিকার দপ্তরের এক প্রতিবেদনে এমনই তথ্য প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা বর্তমানে ধ্বংসের পথে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ২৩ পৃষ্ঠার এই রিপোর্টে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, হাসপাতাল ও তার আশপাশে "ভয়াবহ ইসরায়েলি হামলার প্যাটার্ন" এর ফলে গাজার অধিকাংশ হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক হাসপাতালে যুদ্ধ চলছে, যার ফলে স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে।

এতে আরও উল্লেখ করা হয়েছে, "২০২৩ সালের অক্টোবরের পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে। গাজার স্বাস্থ্য ব্যবস্থা, যা আগেও নাজুক ছিল, বার বার হামলার শিকার হয়েছে। এসব হামলায় শত শত স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসক নিহত হয়েছেন।"

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ২৭টি হাসপাতাল এবং ১২টি স্বাস্থ্যকেন্দ্রে মোট ১৩৬টি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। এ হামলাগুলোর ফলে অনেক স্বাস্থ্যকর্মী এবং সাধারণ নাগরিক নিহত হয়েছেন এবং বেসামরিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও সব হাসপাতাল পুরোপুরি ধ্বংস হয়নি।

জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার টুর্ক এক বিবৃতিতে বলেছেন, "এ প্রতিবেদন গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থা ধ্বংস করার ভয়াবহ চিত্র তুলে ধরেছে। এসব হামলা আন্তর্জাতিক মানবিক ও মানবাধিকার আইনের পরিপন্থী, যা রোগী, স্বাস্থ্যকর্মী এবং অন্যান্য বেসামরিক নাগরিকদের হত্যার মাত্রা প্রদর্শন করেছে।"

তিনি আরও বলেন, "ইসরায়েলের আন্তর্জাতিক আইন মানার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আন্তর্জাতিক মানবিক আইনে হাসপাতালগুলোর সুরক্ষা নিশ্চিত করার কথা বলা হলেও, হামলার সময় হাসপাতালকে মানবিক কাজের বাইরে কোনো সামরিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার করা যাবে না।"

টুর্ক বলেন, "যুদ্ধকালীন সময়ে হাসপাতালগুলোর নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটি সকল পক্ষকে সব সময় মেনে চলতে হবে।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা