ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মুইজ্জুকে উৎখাতে ‘নীলনকশা’ করেছিল ভারত: ওয়াশিংটন পোস্ট

  • আপলোড সময় : ০১-০১-২০২৫ ১২:০২:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৫ ১২:০২:৩০ অপরাহ্ন
মুইজ্জুকে উৎখাতে ‘নীলনকশা’ করেছিল ভারত: ওয়াশিংটন পোস্ট
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থা একটি ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, মালদ্বীপে চীনপন্থী মুইজ্জু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ভারতীয় প্রভাব থেকে বেরিয়ে চীনের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে শুরু করেন। তিনি ভারতীয় সেনাদের ফিরিয়ে নেওয়ার জন্য ভারত সরকারকে সময়সীমা বেঁধে দেন এবং চীন-সামরিক সহযোগিতা বাড়ানোর প্রক্রিয়া শুরু করেন। এই পরিস্থিতিতে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) মুইজ্জুকে ক্ষমতাচ্যুত করার জন্য দেশটির বিরোধী নেতাদের সঙ্গে গোপনে আলোচনা শুরু করে।

ওই আলোচনা থেকে একটি ষড়যন্ত্রের পরিকল্পনা তৈরি হয়, যার মাধ্যমে মুইজ্জুকে উৎখাত করার চেষ্টা করা হয়। মুইজ্জুর নিজের দলের ৪০ আইনপ্রণেতাকে ঘুষ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, সেই সঙ্গে ১০ জন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং তিনটি অপরাধী চক্রকে অর্থ দেওয়ার পরিকল্পনা ছিল। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে ৮ কোটি ৭০ লাখ মালদ্বীপি রুপি (প্রায় ৬০ লাখ মার্কিন ডলার) সংগ্রহের চেষ্টা করা হয়।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে, যদিও ষড়যন্ত্রকারীরা মুইজ্জুকে অভিশংসনের জন্য যথেষ্ট সমর্থন জোগাড় করতে ব্যর্থ হয়, ভারত শেষ পর্যন্ত তাদের আর্থিক সহায়তা বন্ধ করে দেয়।

বিশেষজ্ঞরা বলছেন, মুইজ্জুকে উৎখাতের ষড়যন্ত্র ব্যর্থ হলেও এটি ভারতের এবং চীনের মধ্যে চলমান কৌশলগত প্রতিযোগিতার একটি বড় উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। বেইজিং এবং নয়াদিল্লির মধ্যে এশিয়া অঞ্চলের প্রভাব বিস্তার নিয়ে চলমান তীব্র প্রতিযোগিতার আরও একটি স্পষ্ট চিহ্ন এটি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা