ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী শাহে আলম পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি, যোগদান না করলে ‘স্ট্যান্ড রিলিজ’ ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন

ভারী বৃষ্টিতে প্লাবিত গাজার ফিল্ড হাসপাতাল, নববর্ষের দিনেও হামলা ইসরায়েলের

  • আপলোড সময় : ০১-০১-২০২৫ ১২:০৫:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৫ ১২:০৫:৪৯ অপরাহ্ন
ভারী বৃষ্টিতে প্লাবিত গাজার ফিল্ড হাসপাতাল, নববর্ষের দিনেও হামলা ইসরায়েলের
গত কয়েক দিন ধরে অবরুদ্ধ গাজায় ভারী বৃষ্টি হচ্ছে, যার ফলে প্লাবিত হয়ে গেছে শত শত আশ্রয়শিবির। এর ফলে গাজার জনগণের দুর্ভোগ আরও বেড়ে গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি হামলা থেকে বাঁচতে আশ্রয়শিবিরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিরা এখন অতিরিক্ত বৃষ্টির কারণে চরম বিপদে পড়েছে। বৃষ্টির কারণে তাদের তাঁবুতে পানি জমে যাচ্ছে, যার ফলে বহু উদ্বাস্তু পরিবার তাদের ছোট শিশু ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিপাকে পড়েছে।

গাজার খান ইউনিসে একটি ফিল্ড হাসপাতালও বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এতে হাইপোথার্মিয়ায় অন্তত ছয়জন শিশু মারা গেছে। এছাড়া গাজার মানুষরা মানবিক সাহায্য পেতে হিমশিম খাচ্ছে, কারণ ইসরায়েলি বাহিনীর বাধার কারণে সাহায্য প্রবেশে সমস্যা সৃষ্টি হচ্ছে।

এদিকে, আজ (বুধবার) খ্রিস্ট্রীয় নববর্ষের দিনে ইসরায়েল গাজায় আবারও বোমা হামলা চালিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, হামলায় গাজার উত্তর জাবালিয়া ও কেন্দ্রীয় আল-বুরেইজ শিবিরে কমপক্ষে ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

জাতিসংঘ জানায়, গাজার হাসপাতালগুলোতে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার কারণে গাজার স্বাস্থ্যব্যবস্থা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। মানবিক সাহায্য প্রবেশে ইসরায়েল যে বাধা সৃষ্টি করছে, তা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ৪৫,৫৪১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ১,০৮,৩৩৮ জন আহত হয়েছেন। অন্যদিকে, ইসরায়েল দাবি করেছে, ৭ অক্টোবর হামাসের হামলায় তাদের ১,১৩৯ জন নাগরিক নিহত হয়েছে এবং ২০০ জনের বেশি ফিলিস্তিনি নাগরিককে জিম্মি করা হয়েছে।

কমেন্ট বক্স
বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ