ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

বাণিজ্য মেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ০১-০১-২০২৫ ১২:২০:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০১-২০২৫ ১২:২০:২৪ অপরাহ্ন
বাণিজ্য মেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (১ জানুয়ারি) সকালে রাজধানীর পূর্বাচলে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি তরুণ উদ্যোক্তাদের বিনিয়োগের প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানান।

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এবারের মেলার আয়োজন করেছে। এবারের মেলায় বিশেষ কিছু উদ্যোগ রয়েছে, যেমন প্রথমবারের মতো অনলাইনে স্টল এবং প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে এবং ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে। এছাড়া, ক্রেতা-দর্শনার্থীদের সুবিধার্থে বিআরটিসি বাস সার্ভিস এবং বিশেষ ছাড়ে উবার সার্ভিসও চালু করা হয়েছে।

এছাড়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আত্মত্যাগকে সম্মান জানাতে মেলায় ‘জুলাই চত্বর’ এবং ‘ছত্রিশ চত্বর’ নামক দুটি বিশেষ স্থান তৈরি করা হয়েছে। তরুণদের রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধ করতে এবার ‘ইয়ুথ প্যাভিলিয়ন’ও স্থাপন করা হয়েছে।

এ মেলায় ৩৬১টি প্যাভিলিয়ন, স্টল, রেস্টুরেন্ট, দেশীয় উৎপাদক ও রফতানিকারক প্রতিষ্ঠান এবং বিদেশি প্রতিষ্ঠানের জন্য স্থান বরাদ্দ করা হয়েছে। এবারের মেলায় বাংলাদেশসহ ৭টি দেশ থেকে ১১টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। সাপ্তাহিক ছুটির দিন মেলা সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা